বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

শিবির ছাড়তেই নীতিগত সমস্যার অভিযোগ, মুখ খুললেন জাবিপ্রবির জাহিদুল

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ব্যবস্থাপনা বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে তার সাংগঠনিক সম্পৃক্ততা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।


গত শনিবার (১১ জুলাই) রাতে 'Jamalpur Science & Technology University (JSTU) Family' নামের একটি ফেসবুক গ্রুপে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।


পোস্টে জাহিদুল ইসলাম লিখেছেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে তিনি ছাত্রশিবির পরিচালিত একটি মেসে বসবাস শুরু করেন। সেখানে অবস্থানকালে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে তার সম্পৃক্ততা তৈরি হয়। তবে ব্যক্তিগত কারণে তিনি সংগঠনের সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি নিজেকে আপাতত সম্পূর্ণ অরাজনৈতিক বলে ঘোষণা করেন।


তিনি আরও লেখেন, এ বিষয়ে কাউকে প্রশ্ন না করার অনুরোধ জানাচ্ছেন। পাশাপাশি আজকের পর থেকে তার কোনো ভালো বা মন্দ কাজের দায়ভার ছাত্রশিবির বহন করবে না এবং তিনিও সংগঠনের কোনো দায়িত্ব পালন করবেন না। পোস্টের শেষাংশে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।


এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “কাগজের খোলে পানি ঢাললে যেমন প্রকৃতির কোনো লাভ হয় না, আমারও হবে না। এতে কোনো সেবা সৃষ্টি হবে না, আমিও এখান থেকে কিছু গ্রহণ করতে পারব না। এখানে আমার, মানুষের এবং দেশের ভবিষ্যৎ নেই। দীর্ঘদিন ভেবেচিন্তেই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। সংগঠনের কিছু নীতিগত সমস্যা রয়েছে। সেসব আগে জানলে আমি শিবিরে যুক্ত হতাম না।”


তবে জাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মামুনুর রশিদ বলেন, “আমি স্ট্যাটাসটি দেখিনি। সে আমাদের সমর্থক ছিল। তবে কর্মী হয়েছে কিনা জানিনা। বিভিন্ন চক্র ও সাধারণ সভায় অংশ নিত। তবে তার কোনো নির্দিষ্ট সাংগঠনিক দায়িত্ব ছিল না। পদত্যাগ তার ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে সে আমাদের কিছু জানায়নি।”

Tag
আরও খবর