বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন



‘‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ছাত্র-জনতার আন্দোলনবিরোধীদের কর্মকাণ্ড তুলে ধরে ফেস্টুন প্রদর্শন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।


বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে এসব ফেস্টুন টানানো হয়। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন সাবেক নেতাকর্মী, কয়েকজন কর্মকর্তা এবং শিক্ষকদের বিগত জুলাই-আগস্টের আন্দোলনবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে।



সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে রাস্তার দুপাশজুড়ে এসব ফেস্টুন টানানো হয়েছে। ফেস্টুনগুলোতে অভিযুক্ত ব্যক্তিদের নাম, ছবি এবং ছাত্র-জনতার আন্দোলনে তাঁদের নেতিবাচক ভূমিকার বিভিন্ন অভিযোগ বিস্তারিত উল্লেখ করা হয়েছে।


এ বিষয়ে জাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমরা এই উদ্যোগ নিয়েছি। ক্যাম্পাসে অতীতে যাঁরা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং স্বৈরাচারী সরকারের প্রতি আস্থা দেখিয়েছিলেন, তাঁদের জুলাই-বিরোধী কর্মকাণ্ডগুলো সাধারণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য।’


তিনি আরও বলেন, ‘আমাদের উদ্দেশ্য কোনো ব্যক্তিকে হেয়প্রতিপন্ন করা নয়; বরং ক্যাম্পাসে জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয় হবে ন্যায়, স্বচ্ছতা ও জবাবদিহির জায়গা। অতীতের এসব বিতর্কিত কর্মকাণ্ড সম্পর্কে শিক্ষার্থীদের জানার অধিকার রয়েছে।’


এদিকে ক্যাম্পাসে ছাত্রশিবিরের এমন উদ্যোগ ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের একাংশ এটিকে অতীতের বিভিন্ন ঘটনার তথ্য প্রমাণের ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। অন্যদিকে, কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবেও মূল্যায়ন করছেন।

Tag
আরও খবর