মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ



জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘শহীদ আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’–এর শিরোপা জিতেছে গণিত বিভাগ। 


মঙ্গলবার (২৫ আগস্ট) তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে তারা ২-১ গোলে সমাজকর্ম বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা ও শিক্ষা বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই ফাইনাল ম্যাচ ঘিরে পুরো ক্যাম্পাস ছিল উৎসবমুখর। দুপুর গড়িয়ে বিকেল হতেই মাঠের চারপাশে জড়ো হন শিক্ষক-শিক্ষার্থীরা।


খেলার শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। তবে প্রথমার্ধেই বাজিমাত করেন গণিত বিভাগের ৭ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড মো. জাহিদুল ইসলাম (হামিম)। তাঁর জোড়া গোলের সুবাদেই মূলত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় গণিত বিভাগ।


ম্যাচের ১৩ মিনিটে দারুণ এক শটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দলকে প্রথম লিড এনে দেন হামিম। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ২৪ মিনিটে আবারও ঝলক দেখান তিনি, আদায় করে নেন নিজের ও দলের দ্বিতীয় গোল। 


২-০ গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে সমাজকর্ম বিভাগ। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে তারা একটি গোল শোধ করতে সক্ষম হয়। সমাজকর্মের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন রাকিব।


এরপর ম্যাচে সমতা ফেরাতে তারা আপ্রাণ চেষ্টা চালালেও গণিত বিভাগের রক্ষণভাগের দৃঢ়তায় তা আর সম্ভব হয়নি। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই বিজয়ের উল্লাসে মেতে ওঠে গণিত বিভাগের খেলোয়াড় ও সমর্থকেরা।


খেলা শেষে মাঠেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাইনালে জোড়া গোল করে দলের জয়ে মূল ভূমিকা রাখায় 'ম্যান অব দ্য ম্যাচ' নির্বাচিত হন গণিত বিভাগের হামিম। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষকের হাতেও বিশেষ ক্রেস্ট তুলে দেওয়া হয়। এরপর চ্যাম্পিয়ন গণিত বিভাগ এবং রানার্সআপ সমাজকর্ম বিভাগের খেলোয়াড়দের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন অতিথিরা।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন। তিনি তাঁর বক্তব্যের শুরুতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিজয়ী ও বিজিত উভয় দলকে অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, "পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশে সুস্থ ধারার ক্রীড়াচর্চা অব্যাহত রাখতে হবে।"


ক্রীড়া দপ্তরের (শরীরচর্চা ও শিক্ষা বিভাগ) ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. সৈয়দ নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল কবির মঞ্জু। এ সময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


সবশেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের ট্রফি উঁচিয়ে আনন্দ-উচ্ছ্বাস এবং ফটোসেশনের মধ্য দিয়ে পর্দা নামে এবারের টুর্নামেন্টের।

Tag
আরও খবর