গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনের সময় কর্মরত সাংবাদিকদের ওপর জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের ন্যক্কারজনক হামলা ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিপ্রবিসাস)।


আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিক সমিতির পক্ষ থেকে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।


মানববন্ধনে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক যায়যায়দিন এবং Daily Times of Bangladesh-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুসলিম ইবনে রবি সভাপতিত্বে সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক ও ডেইলি পাবলিকিয়ানের প্রতিনিধি মিরাজ হোসেন।


মানববন্ধনটিতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও এডুকেশন টাইমসের প্রতিনিধি আল শাহারিয়া, সাধারণ সম্পাদক ও ক্যাম্পাস টাইমসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: জসিম উদ্দিনের, যুগ্ম-সাধারণ সম্পাদক ও এশিয়া পোস্টের প্রতিনিধি মো: নাইম ইসলাম এবং অর্থ সম্পাদক ও The Daily Check post-এর প্রতিনিধি মো: ইকরাম মাহমুদ প্রধান, দপ্তর সম্পাদক ও ডেইলি পাবলিকিয়ানের প্রতিনিধি মিরাজ হোসেন, কার্যকরী সদস্য-১ ও Jamalpurnews24.com-এর প্রতিনিধি মো: মিরাজুল ইসলাম, কার্যকরী সদস্য-২ ও দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি মো. বেলাল হোসাইন এবং কার্যকরী সদস্য-৩ ও নবধারার প্রতিনিধি আহাদুজ্জামান অনন্ত৷ সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন The Report 24-এর প্রতিনিধি আফিফ আদনান, ক্যাম্পাস রিপোর্টের প্রতিনিধি মোঃ শাহ নেওয়াজ আহমেদ আকাশ, দেশচিত্রের প্রতিনিধি মোঃ মিহাদ হাসান এবং ঢাকা ভয়েসের প্রতিনিধি আব্দুর রাকিব।


যুগ্ম-সাধারণ সম্পাদক মো: নাইম ইসলাম বলেন,"রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ওপর দেশীয় অস্ত্র ও লাঠি-সোটা নিয়ে যে বর্বরচিত হামলা চালানো হয়েছে, জাবিপ্রবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতিনিধিরা যখন সত্যের পক্ষে কথা বলার জন্য কলম তুলে নেন, তখন বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তাদের ওপর হামলা চালানো মানে কেবল একটি সাংবাদিক সমিতির ওপর হামলা নয়, বরং এটি পুরো দেশের বাকস্বাধীনতা ও মুক্তচিন্তার ওপর আঘাত।"


অর্থ সম্পাদক মো: ইকরাম মাহমুদ প্রধান বলেন, "রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের উপর যে হামলা করা হয়েছে আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সুষ্ঠ বিচার দাবি করছি।"


সাধারণ সদস্য মোঃ শাহ নেওয়াজ আহমেদ আকাশ বলেন, ​"সাংবাদিকের উপর যে নৃশংস সন্ত্রাসী হামলা করা হয়েছে। আমি এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সকলেই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাচ্ছি এই ঘটনার একটা সমাধান হোক এবং বিচারের আওতায় আসুক।"


সাংবাদিক সমিতির কার্যকরী সদস্য-১ মো: মিরাজুল ইসলাম বলেন, "৫ই আগস্টের পর যেসব শিক্ষার্থী ক্যাম্পাসে অধিকার হারিয়েছিল, সাংবাদিকদের কারণেই তারা অধিকার ফিরে পেয়েছে; অথচ আজ সুসময়ে এসে তারাই সাংবাদিকদের ওপর হামলা চালাচ্ছে। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের সকল ক্যাম্পাসের সাংবাদিকরা এক ও অভিন্ন, তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পেশ করা দাবির সাথে আমরা পূর্ণ একাত্মতা প্রকাশ করছি।"


সাংবাদিক সমিতির কার্যকরী সদস্য-২ মো. বেলাল হোসাইন বলেন," রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা এবং পরবর্তী ঘটনাবলীতে আমরা গভীর ক্ষোভ প্রকাশ করছি। বহিষ্কৃত নেতাদের বক্তব্যেই স্পষ্ট যে, ক্ষমতার দাপট দেখিয়েই সাংবাদিকদের ওপর হামলা ও শিক্ষার্থীদের মতামত রোখার চেষ্টা করা হয়েছে।"


জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মুসলিম ইবনে রবি বলেন," পেশাগত দায়িত্ব পালনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের উপর হমলার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে আমাদের এই মানববন্ধন৷  টিআইবি ও বিএজে-এর প্রতিবেদন অনুযায়ী গত ১৫ মাসে ১ হাজার ৭৩ জন এবং শুধু সেপ্টেম্বর মাসেই অন্তত ৭০ জন সাংবাদিক হামলার শিকার হয়েছেন, যা নাজুক পরিস্থিতি প্রকাশ করে। রাষ্ট্রের বড় স্তম্ভ ও সম্পদ হিসেবে বিশ্ববিদ্যালয় সাংবাদিকরা কোনো লাভ ছাড়াই, ক্যাম্পাসের স্বার্থে, নিবেদিতভাবে কাজ করে। প্রশাসন ও সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন কালক্ষেপণ না করে তদন্তের মাধ্যমে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়৷"


মানববন্ধনটিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন৷ 


উল্লেখ্য, রবিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পেশাগত দায়িত্ব পালনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, আগামীর সময়ের জাহিদুল ইসলামসহ অন্তত ১০ জন সাংবাদিক আহত হন।

Tag
আরও খবর







জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

১২ দিন ১৪ ঘন্টা ১৭ মিনিট আগে