মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমদ পিরোজপুরে শহীদ জিয়ার আগমন দিবস উপলক্ষে জেলা পরিষদের মতবিনিময় ও দোয়া সভা ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


আজ ২রা জুন শুক্রবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা ২০২৩ এর সাথে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের লেকচার থিয়েটারে সকাল ১০টায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ও জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের  ফোকাল পয়েন্ট ড. মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। 


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শাহ্ আজম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষা-সংস্কৃতির চর্চার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গে  শাহজাদপুরের নাগরিক এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা সম্প্রীতির সম্পর্ক তৈরি হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় মনে করে যে, এঅঞ্চলের শিক্ষার উন্নয়নের সাথে সাথে সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অবদান রাখা উচিত। এক্ষেত্রে এই উন্নয়নের জন্য প্রয়োজন হচ্ছে আন্তঃব্যক্তিক ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সম্প্রীতির পরিবেশ তৈরি করা, এই ভর্তি পরীক্ষার মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সেই সম্প্রীতি তৈরির সুযোগটি পেয়েছে এবং সেই সম্প্রীতিকেই তারা দৃঢ় ভিত্তির উপর স্থাপন করতে চায়। 


তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি পরীক্ষা আয়োজনে এই অঞ্চলের সাধারণ নাগরিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে সহযোগিতা করেছে তা অভূতপূর্ব। বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়ার প্রত্যয় নিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যেভাবে সংগ্রাম করে যাচ্ছেন সেই সংগ্রামের একটি অংশ হিসেবে তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এই সম্প্রীতিই আমাদের মনে আশা জাগায় যে, সেই প্রত্যাশা পূরণ হয়তো খুব বেশি দূরে নয়, আমাদের বিশ্বাস রবীন্দ্র বিশ্ববিদ্যালয় তার এই প্রত্যাশা পূরণে সমর্থ হবে।

 

এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গ্রহণ কর্মে নিয়োজিত শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

Tag
আরও খবর