চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার, টাঙ্গাইলের ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরে সেবা হাসপাতালে অতিরিক্ত বিল, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীর তাওয়াকোচা টিলাপাড়ায় রমজানে পানির তীব্র সংকটে এলাকাবাসী নাগেশ্বরীতে পরিবার তন্ত্রের কবলে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতিকে নেওয়ার অভিযোগ: সেক্রেটারি যুবলীগ নেতা পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রশ্নই উঠেনা - শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বেই কৃষির উন্নয়নে খাল খনন ও বৃক্ষরোপনের ওপর গুরুত্ব দিয়েছিলেন -দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সম্মানে হোসাইন ডিউরেবল পলিমার লিঃ এর ইফতার মাহফিল পীরগাছা ইউনিয়ন যুববিভাগের আয়োজনে ইফতার মাহফিল তেল ও গ্যাস ট্যাঙ্কার পার করার জন্য ইরানের সঙ্গে আলোচনা করছে ভারত ‎মোংলায় একই পরিবারের ৯ জনকে পাশাপাশি দাফন করা হলো রায়পুর পৌরসভায় বিজিএফের চাল বিতরণ করলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া শ্রীমঙ্গল পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ ও মশক নিধন কর্মসূচি উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড অসহায় শিশুদের পাশে ‘ইয়ুথ হেল্পড ফর পভার্টি’: আর্থিক সহায়তা প্রদান আমি জিম্মি নই, জানালেন নববধূ ‎জ্বালানি সংকটে মোংলা বন্দরে লাইটার জাহাজে পণ্য খালাস ব্যাহত লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ গ্রেফতার-০১। যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত

বর্তমানের বাংলাদেশের প্রায় সকল দাপ্তরিক ব্যবস্থা অটোমেশনের আওতায় এসেছে-রবি ভিসি



 রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী 'আরইউএসসি ন্যাশনাল সাইন্স ফিয়েস্টা-২০২২' জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাবের উদ্যোগে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) ৬ষ্ঠ বারের মতো আয়োজিত এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। 


বিজ্ঞানের চর্চা ও বর্তমান প্রেক্ষিত সম্পর্কে রবি উপাচার্য বলেন, আগুন, চাকা কিংবা সেলাই আবিস্কারের মধ্য দিয়ে মানবসভ্যতার অগ্রযাত্রায় অভূতপূর্ব গতি সংযোজিত হয়েছিল। বিজ্ঞান মানুষকে গন্তব্যে পৌঁছে দেয় শব্দের গতির আগে, বাঁচার আশা জাগায় কৃত্রিম হৃৎপিণ্ড বা কিডনি স্থাপনের মধ্য দিয়ে, স্বপ্ন দেখায় মহাবিশ্বে বাসযোগ্য নতুন পৃথিবী আবিস্কারের। 


তিনি আরো বলেন, বর্তমান বিশ্বে সমাজ, সংস্কৃতি, সভ্যতা, উন্নয়ন প্রপঞ্চসমূহের বিকাশ কিংবা রুপান্তর নির্ভর করে বিজ্ঞান ও প্রযুক্তির উপর। দেশের সার্বিক প্রবৃদ্ধিকে সচল রাখতে প্রয়োজন বিজ্ঞানের চর্চা, নিবিড় গবেষণা ও নব নব উদ্ভাবন। প্রতিযোগিতাপূর্ণ পৃথিবীতে একটি দেশে বিজ্ঞান কেবল আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে না, একই সঙ্গে নিশ্চিত করতে পারে সাংস্কৃতিক নিরাপত্তাও।


তিনি বলেন, গ্রিক পণ্ডিত থেলিস থেকে শুরু করে গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন, তেসলা, ডারউইন, হকিংস প্রমূখ বিজ্ঞানীদের অভিনিবিষ্ট অনুসন্ধানের উত্তরাধিকার প্রভাহিত হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। তাঁরা জ্ঞানবিশ্বের উৎকর্ষ বিধানে অসামান্য অবদান রেখেছেন। বিজ্ঞানচর্চা ও উদ্বোধনে বাংলাদেশের অর্জন কম নয়, বাংলাদেশের বিজ্ঞানীরা তাদের কৃতিত্বের জন্য বিশ্বজুড়ে সন্মানিত হয়েছেন।


রবি ভিসি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজ্ঞানবান্ধব সরকার বাংলাদেশের বিজ্ঞানচর্চা ও গবেষণাকে উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে, বাংলাদেশ তথ্যপ্রযুক্তি খাতকে শক্তিশালী করেছে। বর্তমানের বাংলাদেশের প্রায় সকল দাপ্তরিক ব্যবস্থা অটোমেশনের আওতায় এসেছে। কিন্তু আমরা অত্যন্ত শঙ্কার সঙ্গে লক্ষ করেছি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিজ্ঞানপাঠে আগ্রহী শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। 


তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের অভিঘাত মোকাবিলার যখন আরো বেশি বিজ্ঞানী ও উদ্ভাবকের প্রয়োজন তখন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানপাঠে অনাগ্রহ বাংলাদেশে ভোক্তাশ্রেণি বাড়াবে। এই ভোক্তাশ্রেণি কেবল বিজ্ঞানের সুবিধা ভোগ করবে, অথচ তাদের মধ্য থেকেই উদ্ভাবক দলে উঠে আসার কথা ছিল।


রবি উপাচার্য মনে করেন, বাংলাদেশের এই তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ বাড়াতে উদ্যোগী হতে হবে, বিজ্ঞানচর্চা একইসঙ্গে আনন্দদায়ক ও সন্মানের- তরুণসমাজকে সেটি বোঝাতে হবে। একইসঙ্গে তরুণদেরও দায়িত্ব রয়েছে এই সমাজ ও রাষ্ট্রের প্রতি। বাংলাদেশের তরুণসমাজ বিজ্ঞানচর্চা বা গবেষণায় নিজেদের আত্মনিয়োগ করলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা সহজতর হবে।


'আরইউএসসি ন্যাশনাল সাইন্স ফিয়েস্টা-২০২২' এর উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। এসময় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবির উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম এবং আরইউএসসির প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা অধ্যাপক ড. তারিকুল হাসানসহ প্রমূখ। বিজ্ঞানের এই উৎসবে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উদ্ভাবন প্রদর্শন করেন।

Tag
আরও খবর