‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু করল যুক্তরাষ্ট্র তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে জাতিসংঘে মুখ খুললো ভারত আসিফ-মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি আমাদের নেতা খুব শিগগিরই আসবেন: মির্জা ফখরুল শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে স্বাগত র‌্যালি মানবতার নীরব যোদ্ধা : স্বেচ্ছাসেবী ও রক্তদাতাদের অনন্য অবদান মাগুরার শ্রীপুরে উপজেলা রিপোটার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত ওসি শাহিন মিয়া। শ্রীমঙ্গলে গাছের ডাল থেকে অজগর উদ্ধার, এলাকায় স্বস্তি দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা দীর্ঘ ১৩মাস পরে পরিবারের নিকট ফিরলেন ৬ জেলে, আনন্দে আত্মহারা পরিবারের সদস্যরা গোয়াইনঘাটে সাংবাদিকদের সাথে কনট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের মতবিনিময় অপহরণ ও টর্চারের অভিযোগে সাবেক পুলিশ কর্মকর্তারা মামলার আসামি বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা নওগাঁয় যাত্রীবাহী বাসের চাপায় নিহত -২ দরগাহপুরে কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসভায় জনতার ঢল শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ টি পরিবারকে সরকারি সহায়তা দিলেন ইউএনও শাহজাহান শার্শায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আশাশুনির খরিয়াটিতে কাজী আলাউদ্দীনের নির্বাচনী উঠান বৈঠক ও দোয়া অনুষ্ঠান সাংবাদিক মনোয়ারকে হামলার ঘটনায় গ্রেফতার নুরবানুর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ গণপিটুনিতে হত্যা, মামলা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে স্পীক আউট প্রতিযোগিতা অনুষ্ঠিত

পড়াশোনা , সহ-শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা থাকা সত্ত্বেও মানুষের সামনে কথা বলায় অনেক শিক্ষার্থীর জড়তা দেখা যায়। আর এই জড়তা কাটিয়ে তুলতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে "স্পীক আউট" শীর্ষক পাবলিক স্পিকিংয়ের প্রতিযোগিতা। 

বৃহস্পতিবার (১৪ই সেপ্টেম্বর) রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ২৫ জন শিক্ষার্থী। আগামী ১৭ই সেপ্টেম্বর ঘোষণা করা হবে প্রতিযোগিতাটির ফলাফল। 


প্রতিযোগিতা শুরুতে লটারির মাধ্যমে প্রাপ্ত বিষয়টি প্রতিযোগিরা লিখিতভাবে জমা দিয়ে পরবর্তীতে সেটির উপর ৫ মিনিটে উপস্থাপনা করেছে। লিখিত তথ্য ও উপস্থাপনার মান অনুযায়ী বাছাইয়ে উত্তীর্ণ হবে সেরা প্রতিযোগি।


প্রসঙ্গত, বিগত সময়ে "দ্যা আর্ট অব প্রেজেন্টেশন এন্ড পাবলিক স্পীকিং" শীর্ষক কর্মশালা আয়োজন করেছিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব।


স্পীক আউট প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো: মাইনুল ইসলাম, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান নুসরাত জাহান, অর্থনীতি বিভাগের প্রভাষক পিংকী রাণী দে ও সঙ্গীত বিভাগের প্রভাষক ইয়াতসিংহ শুভ।


স্পীক আউট প্রতিযোগিতায় অংশ নিয়ে মো: পিয়াস মিয়া জানান,

পাবলিক স্পিকিংয়ে জড়তা কাটানোর জন্য দারুণ একটি সুযোগ তৈরি করে দিয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। শিক্ষার্থীদের কল্যাণে ক্যারিয়ার ক্লাবের এই প্রয়াসের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।


উল্লেখ্য, বর্তমান প্রতিযোগিতামূলক চাকুরীবাজারের শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব আয়োজন করেছে বিভিন্ন প্রতিযােগিতাসহ পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং, সিভি রাইটিং, কেই স্টাডিসহ বিভিন্ন ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা ও সেমিনার। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা জাগাতে জনপ্রিয় ব্যাক্তিত্ব সুশান্ত পালকে নিয়ে আয়োজন করেছে ক্যারিয়ার ইনসাইটস এবং বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের যাবতীয় পরামর্শ নিয়ে আয়োজন করেছে ড্রীম স্টাডিয়িং এব্রোড আয়োজন করেছে ক্লাব টি। 


এছাড়াও শিক্ষার্থীদের ক্যারিয়ার লক্ষ্য অর্জনে সুদৃঢ় পরিকল্পনা সাজানোর বিষয়ে পরামর্শ জানাতে আগামী ১৭ই সেপ্টেম্বর ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে ক্যারিয়ার ইনসাইটস ২.০ সেমিনার।

আরও খবর