পুকুরের পানিতে ডুবে লোহাগাড়ায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু পলাশের সাংসদ ড. আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় এলাকায় ব্যাপক উদ্দীপনা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২

কোটা সংস্কার আন্দোলনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ


বৈষম্যমূলক কোটাপ্রথা পূণর্বহালের রায় বাতিল এবং কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা কোটা না মেধা? মেধা মেধা, কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তিপাক ইত্যাদি স্লোগানে উত্তাল করে ঢাকা-পাবনা মহাসড়ক। 


শনিবার (৬ জুলাই) দুপুর ৩.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-২ এর  বিসিক বাসস্ট্যান্ড সংলগ্নে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ থেকে অ্যাকাডেমিক ভবন-১ এবং শাহজাদপুর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।


এসময় শিক্ষার্থীরা ‘কোটা না মেধা? মেধা মেধা’, আপোষ না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র-পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক-মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে-কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়-বৈষম্যের ঠাই নাই’, ‘জেগেছে রে জেগেছে-ছাত্র সমাজ জেগেছে’, ইত্যাদি স্লোগান দিতে থাকেন।



আন্দোলনের নেতৃত্বে থাকা এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের আন্দোলন যৌক্তিক আন্দোলন। মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যকে কবর দিতে, সেখানে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে বৈষম্য আমরা মানতে চাইনা। কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’



আরেক আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, কোটা পদ্ধতির ফলে দেশের বৃহত্তর অংশ চাকরি বৈষম্যে ভুগছে। এই বৈষম্য রোধে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছি। কোটাধারী একটা পরিবার একটা সুযোগ নিতে পারবেন। কোনো কোটাধারী উচ্চ শিক্ষা নিতে কোটা ব্যবহার করলে সে পরবর্তীতে  চাকরির জন্য আর কোটা পাবেন না। এমন ব্যবস্থা করা হোক।

আরও খবর