গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

আজ থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিনামূল্যে নির্বাধে কাছারি বাড়ি শিক্ষা ও সংস্কৃতির চর্চার ক্ষেত্রে করবে-সংস্কৃতি প্রতিমন্ত্রী


আজ ২৯ নভেম্বর, মঙ্গলবার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ির মিলনায়তনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় অনুষ্ঠিত এ সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি এবং বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৬ আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। 


এ অনুষ্ঠানকে ঘিরে রবীন্দ্র কাছারি বাড়িকে বর্ণিল সাজে সাজানো হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, এবং শাহজাদপুরের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গের সমাগমে মুখরিত হয়ে উঠেছিল কাছারিবাড়ি প্রাঙ্গণ। রবীন্দ্র সংগীতের অমিয় সুর আর নৃত্যের তালে মোহিত হয়ে উঠেছিল অনুষ্ঠানে উপস্থিত শত শত রবীন্দ্রপ্রেমী। 


রবীন্দ্র সংগীতের তালে পরিবেশিত দৃষ্টিনন্দিত নৃত্যের মাধ্যমে অতিথিদের অভ্যর্থনা জ্ঞাপনের মধ্য দিয়ে শুরু হয় মতবিনিময় সভা। সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, কেবল পুথিবদ্ধ বিদ্যার মধ্য দিয়ে স্নাতক তৈরির নয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দৃষ্টি দেয় শিক্ষার্থীদের সংবেদনশীতার অনুশীলনে। তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সহশিক্ষামূলক সংগঠন শিক্ষার্থীদের মানবিক মননশীলতা গঠনে সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে। তবে স্থায়ী ক্যাম্পাস না থাকায় সেসব কর্মকান্ড কিছুটা ব্যাহত হচ্ছে। তবে খুব শীঘ্রই স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রস্তাবনা সরকারের সংশ্লিষ্ট মহলে পাঠাবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত এই বিশ্ববিদ্যালয়ের জন্য বিনামূল্যে কাছারিবাড়ি ব্যবহারের দাবি জানিয়ে উপাচার্য মহোদয় বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাছারিবাড়ি প্রাঙ্গণ ব্যবহার করে শিক্ষা ও সংস্কৃতি চর্চা করলে রবীন্দ্রভাবনা ও সংস্কৃতি-প্রেমী শিক্ষার্থীরা এ দেশের সংস্কৃতি চর্চায় নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে বলে। অমর একুশে ২০২২-এর অনুষ্ঠান উদযাপনের মধ্য দিয়ে ঐতিহাসিক বকুল তলার হারানো সাংস্কৃতিক ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এই বকুল তলায় মুক্তমঞ্চ প্রতিষ্ঠা করা হলে এটিই মুক্তবুদ্ধি ও সংস্কৃতি চর্চার কেন্দ্রবিন্দু হতে পারে বলে উল্লেখ করেন মাননীয় উপাচার্য। পাশাপাশি মাননীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতার একটি দাবি শাহজাদপুরে শিল্পকলা একাডেমি ও একটি আধুনিক সুবিধাসম্পন্ন মিলনায়তন প্রতিষ্ঠা করা, সেটিও স্মরণ করিয়ে দেন তিনি।


মতবিনিময়কালে মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জমিতেই শান্তিনিকেতনের আদলে বিশাল ক্যাম্পাস হবে যেখানে শিক্ষার্থীরা মুক্তবুদ্ধি ও সংস্কৃতির চর্চা করবে। তিনি আরো বলেন, আজ থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিনামূল্যে নির্বাধে কাছারি বাড়ি শিক্ষা ও সংস্কৃতির চর্চার ক্ষেত্রে করবে। 

 

মাননীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করতে সংস্কৃতি চর্চার বিকল্প নেই।  দেশের শিল্প ও সংস্কৃতির বিস্তারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রবীন্দ্র কাছারি বাড়ি হবে সেই চর্চার কেন্দ্রস্থল। 


মতবিনিময় শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Tag
আরও খবর