রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ে ৫০ পরিবারের দুর্ভোগ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে লাখাইয়ে মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে রেললাইনে অজ্ঞাতপরিচয় এক যুবকের প্রাণহানি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে মিছিলে উত্তাল শ্রীমঙ্গল

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত ট্রেজারার ড. ফিরোজ আহমদ এর যোগদান

 


আজ মঙ্গলবার (২৩ আগস্ট)   রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে  নবনিযুক্ত  ট্রেজারার হিসেবে নতুন ট্রেজারার হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন প্রফেসর ড. ফিরোজ আহমদ।

এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.শাহ আজম সকল বিভাগের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে নিয়ে নবনিযুক্ত ট্রেজারারকে স্বাগত জানায়।ট্রেজারারকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে অনেকটা পথ অতিক্রম করে উচ্চশিক্ষার ক্ষেত্রে স্বতন্ত্র অবস্থান তৈরিতে সক্ষম হয়েছে। উপাচার্য রবীন্দ্র ভাবধারায় এবং সাংস্কৃতিক আদলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন প্রফেসর ড. ফিরোজ আহমদের যোগদান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সমৃদ্ধ করবে।

নবনিযুক্ত ট্রেজারার তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আজ স্বনামে সমৃদ্ধ। তিনি সকলের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য যে এর আগে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ১৬ আগস্ট ২০২২ তারিখে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজনেস এডমিনিস্ট্রেশন ডিসিপ্লিনের প্রফেসর ড. ফিরোজ আহমদ-কে  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে চার বছরের জন্য নিয়োগ প্রদান করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও বোর্ড অব এডভান্স স্টাডিজের সদস্য ছিলেন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের ম্যানেজম্যান্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Tag
আরও খবর