মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বেরোবি ক্যাফেটেরিয়া চালুর ১৯দিনের মাথায় আবারও বন্ধ: পাল্টাপল্টি অভিযোগ

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 30-08-2023 03:33:13 pm

বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পূর্ব নোটিশ ছাড়াই ১৯দিনের মাথায় আবারও বন্ধ ঘোষনার নোটিশ টানিয়ে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ করেন ক্যাফেটেরিয়ার পরিবেশক মুরাদ মাহমুদ।


এদিকে সাধারণ শিক্ষাথীর পক্ষে মুন্না হাসান ( লিয়ন) নামের এক শিক্ষার্থী ক্যাফেটেরিয়ার পরিচালক বরাবর পাল্টা লিখিত অভিযোগ করেন। এতে সকালে এবং দুপরে খাবার খেতে না পেয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। 


ক্যাফেটেরিয়ার পরিবেশক সূত্রে জানা যায়, ক্যাফেটেরিয়ায় প্রতিদিন প্রায় দুই হাজার শিক্ষার্থীর খাবার আয়োজন করা হচ্ছে। দিনের খাবার দিনেই শেষ হয়ে যাচ্ছে। আগামী মাসে আরো নতুন খাবার যোগ করা হবে বলে জানান। মুন্না হাসান (লিয়ন) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ক্যাফেটেরিয়ার পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন অভিযোগে উল্লেখ করেন লেখা, গত কয়েক দিন ধরে, ক্যাফেটেরিয়াতে পচা এবং নিম্নমানের খাবার পরিবেশন করার ধারাবাহিক উদাহরণ রয়েছে। যা শুধুমাত্র শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং নিরাপত্তার সাথে আপস করা হয়নি বরং সামগ্রিকভাবে খাবারের প্রতি রুচিশীলতা নষ্ট করেছে। আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ খাবারের গুণমান। এতটাই খারাপ হয়েছে যে, এটা খুবই দুঃখজনক। চলতি মাসের ২৯ আগস্ট , আমি ব্যক্তিগত ভাবে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি যেখানে পরিবেশিত খাবারের দুর্গন্ধ, অদ্‌ভুত বিবর্ণতা এবং একটি স্বাদ যা স্পষ্টভাবে নির্দেশ করে যে এটি আর খাওয়ার জন্য উপযুক্ত নয়। এটি শুধুমাত্র স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে না বরং শিক্ষার্থীদের নিরাপদ এবং পুষ্টিকর খাবার সরবরাহ করার জন্য প্রতিষ্ঠানে যে আস্থা রাখে তাও লঙ্ঘন করে।


ক্যাফেটেরিয়ার পরিবেশক মুরাদ মাহমুদ ক্যাফেটেরিয়ার পরিচালক বরাবার নিকট লিখিত অভিযোগ করেছেন, যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়াই প্লেট ফেলে দেওয়া, টোকেন ছাড়া খাবার নেওয়ার চেষ্টা, স্টাফদের সাথে দুর্ব্যবহারের ঘটনা ঘটেছে সর্বশেষ গতকাল (২৯ আগস্ট ) রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ফজলে রাব্বি বেশ কয়েক জন সহযোগীসহ ক্যাফেটেরিয়ান কিচেনে জোরপূর্বক প্রবেশ করে ডিপ ফ্রিজের সংগৃহীত খারারের ছবি ও ভিডিও ধারন করেন। এ সময় কিচেনে নিয়োজিত স্টাফদের সাথে দুর্ব্যবহার করে। এই সময় নিম্ন স্বাক্ষরকারী তাদের সাথে কথা বলতে গেলে আমার সাথেও খারাপ আচরণ করে এবং আমাকে ধাপড়ানো হুমকি প্রদান করেন (অডিওসহ সিসিটিভি ফুটেজ আছে)। এর ফলে আদ্য ৩০ শে আগস্ট ক্যাফেটেরিয়া খোলা সম্ভব হয়নি।


দুপরে খেতে আসা একাধিক শিক্ষার্থী বলেন, ক্লাস শেষ করে খেতে এসে দেখি ক্যাফেটেরিয়া বন্ধ। এখন খেতে আবার পার্কের মোড়ে যেতে হবে। কয়েকদিন বেশ সুবিধা হচ্ছিল। আবার কবে যে চালু হবে কিছূ বঝতে পারছিনা। আসছিলাম খাওয়ার জন্য এখন না খেয়ে চলে যেতে হচ্ছে। 


কয়েকজন কমকর্তা এবং কর্মচারী বলেন, কেন হঠাৎ করে ক্যাফেটেরিয়া বন্ধ হয়ে গেলো বুঝতে পারছি না। আমরা জনতাম ক্যাফেটেরিয়া চালূ আছে তাই আসছি। আমরা চাই প্রতিদিন চালু থাকুক। 


অভিযুক্ত ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ফজলে রাব্বি বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা বেশ কিছুদিন খাবারের মান নিয়ে  আমার কাছে অভিযোগ করেন, নিম্নমানের পচা-বাসি খাবার বিক্রি করা হচ্ছে। তারপর সেখানে গিয়ে দেখে পচা সেদ্ধ ডিম বিক্রি করছে। বিষয়টি নিয়ে রাতে ক্যাফেটেরিয়ায়  পরিচালক স্যারের সাথে এ বিষয়ে কথা বলেছি। মারধর ও ক্যাফেটেরিয়া বন্ধের হুমকি দেওয়া হয়নি এটা সম্পূর্ণ  মিথ্যা বানোয়াট কথা।


ক্যাফেটেরিয়ার পরিচালক উমর ফারুক বলেন , ক্যাফেটেরিয়ার পরিবেশক আমাদের কাছে লিখিত একটি অভিযোগ দিয়েছে আমরা বিষটি দেখেছি। আকর্ষিকভাবে গতরাতে একটা ঘটনা ঘটছে তাই সময়িক রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুন্না (লিয়ন) এর অভিযোগটাও হাতে পেয়েছি।

Tag
আরও খবর


ছাত্র সংসদ নির্বাচন কেন জরুরি?

৭৮৫ দিন ১৭ ঘন্টা ৫৪ মিনিট আগে


আমার দেখা কোটা আন্দোলন

৭৮৮ দিন ৮ ঘন্টা ১৫ মিনিট আগে



আমাদের আত্মসম্মানবোধ

৮২১ দিন ১২ ঘন্টা ৩৪ মিনিট আগে