মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বেরোবিতে দুইদিন ব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 06-10-2023 11:29:13 am

রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন ( ব্রুডার) আয়োজনে ৩য় জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধন হয়েছে। শুক্রবার (৬অক্টোবর) সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের গ্যালারি রুমে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোর্শেদ হোসেন এ প্রতিযোগিতা উদ্বোধন করেন। 


উদ্বোধনী বক্তব্যে ড. মোর্শেদ হোসেন বলেন, বিতর্ক হচ্ছে সমাজের মুক্তির হাতিয়ার। বিতর্কের চর্চা শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ও মননে গুরুত্বপূর্ণ অবদান রাখে। পড়াশোনার পাশাপাশি এমন সহশিক্ষা কার্যক্রমে যুক্ত শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন তিনি।


দিনব্যাপী প্রতিযোগিতার গ্রুপ পর্ব ও সেমি ফাইনাল পর্বের বিতর্ক অনুষ্ঠিত হবে এবং ৭অক্টোবর শনিবার বিকালে  ফাইনাল রাউন্ড, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিতর্ক প্রতিযোগিতার  সমাপ্তি ঘটবে। এ বিতর্ক প্রতিযোগিতায় দেশের ৩২ টি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের থেকে দল অংশগ্রহণ করেছে। 


উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যাল ডিবেট অ্যাসোসিয়েশন ব্রুডার মডারেটর ও সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, উপায়ের বিভাগীয় ম্যানেজার ও ব্রুডার সভাপতি সাইদুর জামান বাপ্পী।


এবারের প্রতিযোগিতার টাইটেল স্পন্সর হিসেবে আছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড এর ডিজিটাল আর্থিক পরিষেবা ব্র্যান্ড উপায়, এছাড়া আরো সহযোগিতায় আছে রংপুর সিটি কর্পোরেশন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, লজিস্টিক পার্টনার হিসেবে আছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এছাড়া মিড়িয়া পার্টনার হিসেবে থাকছে সারাদেশে স্থানীয় দৈনিক আজকের পত্রিকা এবং সময় টিভি।


উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের  বিতর্ক সংগঠন ব্রুডা প্রতিষ্ঠার পর থেকে মানুষের মাঝে যুক্তির চর্চা ছড়িয়ে দিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন বিতর্ক আয়োজন, অংশগ্রহণ এবং কৃতিত্বপূর্ণ অর্জনের মাধ্যমে ব্রুডা বিতার্কিকদের মেধা ও মননে আত্মবিশ্বাসী এবং শাণিত মূল্যবোধের ধারক হিসেবে প্রতিষ্ঠিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

আরও খবর


ছাত্র সংসদ নির্বাচন কেন জরুরি?

৭৮৫ দিন ১৭ ঘন্টা ৫৪ মিনিট আগে


আমার দেখা কোটা আন্দোলন

৭৮৮ দিন ৮ ঘন্টা ১৫ মিনিট আগে



আমাদের আত্মসম্মানবোধ

৮২১ দিন ১২ ঘন্টা ৩৫ মিনিট আগে