মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বর্ণিল আয়োজনে বেরোবির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 13-10-2023 07:54:46 am

“প্রতিষ্ঠাবার্ষিকীর দীক্ষা-সুষ্ঠু পরিবেশ, মানসম্মত শিক্ষা” শ্লোগানকে ধারণ করে বর্ণিল আয়োজনে উত্তর জনপদের অনন্য বিদ্যাপীঠ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর, ২০২৩) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটির আনুষ্ঠানিকতা। প্রশাসন ভবনের দক্ষিণ গেটের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ উপ-উপাচার্য, ট্রেজারার, ডিনবৃন্দ এবং রেজিস্ট্রারকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। পরে ক্যাফেটেরিয়ার সামনে মহীয়সী নারী বেগম রোকেয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।


দিবসটি উপলক্ষে সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে বেলুন ও পায়রা ওড়ানো হয়। এরপর উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের নেতৃত্বে ক্যাম্পাসে বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বাদ্যের তালে তালে শোভাযাত্রাটি বিশ^বিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে পার্কের মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে এসে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ বর্ণিল শোভাযাত্রায় অংশ নেন।


সকাল ১১টায় স্বাধীনতা স্মারক মাঠে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ, উপ-উপাচার্র্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ মতিউর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে কেক কাটেন। এরপর তিনি বিশ্ববিদ্যালয় দিবসের স্মৃতি হিসেবে একটি বৃক্ষরোপণ করেন। বিশ্ববিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ নম্বর খেলার মাঠে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেলে স্বাধীনতা স্মারক মাঠে আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও খবর


ছাত্র সংসদ নির্বাচন কেন জরুরি?

৭৮৫ দিন ১৭ ঘন্টা ৫৪ মিনিট আগে


আমার দেখা কোটা আন্দোলন

৭৮৮ দিন ৮ ঘন্টা ১৫ মিনিট আগে



আমাদের আত্মসম্মানবোধ

৮২১ দিন ১২ ঘন্টা ৩৫ মিনিট আগে