মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বেরোবির ক্যাফেটেরিয়ার খাবারে প্লাস্টিক, দায়হীন প্রশাসন

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 04-02-2024 01:24:33 pm

প্ল্যাস্টিক সহ ক্যাফেটেরিয়ার খাবার।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্যাফেটেরিয়ার খাবারে প্লাস্টিক পাওয়া গেছে। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। এর আগেও খাবারে পোকা পাওয়া অভিযোগ পাওয়া যায়।


রোববার (৪ই ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় খেতে বসে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মারুফ হাসান রিফাত খিচুড়ি সাথে পিয়াজু মধ্যে প্লাস্টিক দেখতে পান।


ভুক্তভোগী মারুফ বলেন, আজ সকালে ক্যাফেটেরিয়ায় আমার বন্ধু নিয়ে নাস্তা করে যাই, পরে খিচুড়ি, ডাল ও পিয়াজু অর্ডার করি। পরে হঠাৎ করে পিয়াজুতে সবুজের মতো কিছু একটা দেখে পাই। বন্ধুকে জিজ্ঞেসা করি এটা কি রে, বন্ধু বলে ধনিয়া পাতা হতে পারে। আমিও ভেবেছিলাম কাচা মরিচ এমন কিছু। পরে হাত দিয়ে বের করে দেখি এটা প্লাস্টিক।


এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাবারে পোকা পাওয়া অভিযোগ সহ বিভিন্ন প্রকার অপরিষ্কার খাবার পরিবেশ অভিযোগ জানানো হলেও বিশ্ববিদ্যালয়ের প্রসাশন কোন জোরদার ব্যবস্থা নেয়নি।

এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে সমাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় সমালোচনা চলছে।


এর আগে (১০ ই সেপ্টেম্বর) খাবারে পোকা পাওয়া ভুক্তভোগী সুমন আহমেদ জানান, দুপুরে ক্যাফেটেরিয়ায় খেতে গিয়ে কয়েকজন বন্ধু মিলে ভাত এবং মুরগির মাংস অর্ডার করি। পরে ভাতে হাত দিয়ে নাড়াচাড়া করতেই ভেতর থেকে পোকা বের হয়ে আসে। পোকাসহ প্লেটটি ক্যাফেটেরিয়া ম্যানেজারকে দেখালে তিনি খাবার পরিবর্তন করে দেন। ভাতের দিকে ভালোভাবে নজর না দিলে পোকাসহ খেয়েই ফেলতাম। ক্যাফেটেরিয়ায় খাবারের মান আরও ভালো করা উচিত।


বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগেরে শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, বিষয়টি দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া লিজ নিয়ে শিক্ষার্থীদের কী খাওয়ায় এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজর দেওয়া উচিত।


বাংলা বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, ক্যাফেটেরিয়ায় উন্নত খাবার খাওয়ানো হয় বলে প্রচার করে। এখন প্লাস্টিকযুক্ত খাবার দেওয়া হচ্ছে। এটি খুব হতাশাজনক।


প্লাস্টিক মানব দেহের কত টুকু ক্ষতিকর এই মধ্যে জানতে চাওয়া হলে পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী ড. মোঃ হারুন আল রশিদ বলেন, প্লাস্টিক একটু অপচনশীল পদার্থ, যদি মানব দেহে প্লাস্টিক প্রবেশ করে তাহলে মানব দেহের জন্য বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে, যেমন ক্যান্সার হতে পারে, ডিএনএ পরিবর্তন হতে পারে, স্কিনের সমস্যা হতে পারে, শারীরিক স্থূলতা, নিউরোডেভেলপমেন্টাল সমস্যা অথবা গর্ভধারণের ক্ষমতা হ্রাস করে।


এ ব্যাপারে কথা বলতে ক্যাফেটেরিয়া লিজ নেওয়া মুরাদ মাহমুদকে ক্যাফেটেরিয়ায় না পেয়ে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ও ক্যাফেটেরিয়ার পরিচালক উমর ফারুক বলেন, “আমাকে প্লাস্টিক বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর


ছাত্র সংসদ নির্বাচন কেন জরুরি?

৭৮৫ দিন ১৬ ঘন্টা ৫৪ মিনিট আগে


আমার দেখা কোটা আন্দোলন

৭৮৮ দিন ৭ ঘন্টা ১৫ মিনিট আগে



আমাদের আত্মসম্মানবোধ

৮২১ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে