নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ে ৫০ পরিবারের দুর্ভোগ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে লাখাইয়ে মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে রেললাইনে অজ্ঞাতপরিচয় এক যুবকের প্রাণহানি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে মিছিলে উত্তাল শ্রীমঙ্গল গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ ৪ জন গ্রেপ্তার মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন গোয়ালন্দে নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ

বেরোবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 29-04-2024 06:21:47 pm

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ১জন আহত হয় । আহত শিক্ষার্থী হলেন, পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পিপাস। 


গত সোমবার (২৯ এপ্রিল) আনুমানিক রাত ১০টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের এই ঘটনা ঘটে। পূর্ব রেশের জের ধরে এই সংঘর্ষের সুত্রপাত বলে জানা যায়। 


বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক পক্ষের কর্মী রিমু ও লিয়ন পার্কের মোড়ে অবস্থানরতকালে সভাপতি প্যানেলের কর্মী পিপাসের সাথে পূর্বের রেশ ধরে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং দেশীয় অস্ত্র নিয়ে লিয়ন পিপাসের গায়ে এলোপাথাড়ি আঘাত শুরু করে। ঘটনা ক্রমশই জটিল হয়ে পড়লে ঘটনাস্থল থেকে লিয়ন ও রিমু পালিয়ে অস্ত্রসহ পার্কের মোড়ে অবস্থিত পার্ক ভিউ ছাত্রনিবাসে আশ্রয় নেয়। এখবর জানতে পেরে সভাপতির সমর্থকেরা ছাত্রাবাসের নিচে অবস্থান নেয় এবং একপর্যায়ে গেট ভেঙ্গে ছাত্রাবাসে প্রবেশ করে ভাংচুর করেন। 


পার্ক ভিউ ছাত্রাবাসের এক শিক্ষার্থী দেশচিত্রকে জানান, "প্রথমে আমরা নিচে চিল্লাচিল্লির শব্দ শুনতে পাই। হঠাৎ কে বা কারা মেছের গেট ভেঙ্গে মেছের ভিতর প্রবেশ করে এবং সব রুমে ভাংচুর চালায়।"


নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা জানান, "তাদের এই ঝামেলা অনেক আগে থেকেই চলে আসছে। গুটিকয়েক ব্যক্তির জন্যে আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সুনাম ক্ষুন্ন হচ্ছে। আমি সভাপতি সাধারণ সম্পাদক সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যেনো তারা এর স্থায়ী সমাধান বের করেন।"


এই বিষয়ে সংগঠনের সভাপতি জনাব পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক শামিম মাহফুজের কাছে জানতে চাওয়া হলে তারা ব্যক্তব্য দিতে রাজি হোননি। 


এডুকেশনের টাইমস সুত্রে জানা যায়, এ ঘটনার দেড় ঘণ্টা পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম ঘটনাস্থলে আসেননি এবং মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।


পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পিপাস বর্তমানে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আরও খবর


ছাত্র সংসদ নির্বাচন কেন জরুরি?

৭৫৬ দিন ১৪ ঘন্টা ৫৭ মিনিট আগে


আমার দেখা কোটা আন্দোলন

৭৫৯ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে



আমাদের আত্মসম্মানবোধ

৭৯২ দিন ৯ ঘন্টা ৩৮ মিনিট আগে