বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমদ পিরোজপুরে শহীদ জিয়ার আগমন দিবস উপলক্ষে জেলা পরিষদের মতবিনিময় ও দোয়া সভা ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স

প্রতিষ্ঠার ১ যুগ পার হলেও যেসব সমস্যায় জর্জরিত বরিশাল বিশ্ববিদ্যালয়


দক্ষিণ বঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়। ২০১১ সাল থেকে যাত্রা শুরু করে নানা প্রতিবন্ধকতার পথ পেরিয়ে এ বছর ১৩ তম বর্ষে পদার্পন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। তবে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনের কাছ থেকে প্রাপ্তির তুলনায় অপ্রাপ্তিটাই যেন বেশি শিক্ষার্থীদের মাঝে। অপর্যাপ্ত শ্রেণী কক্ষ, আবাসিক ভবনের সংকট, হলগুলোতে নিম্নমানের খাবার, সেশনজট, পরিবহন সংকটসহ নানা সমস্যায় জর্জরিত বরিশাল বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ২৫ টি বিভাগ রয়েছে। এসব বিভাগে প্রায় ১৫,০০০ শিক্ষার্থী অধ্যয়নরত আছে। তবে শিক্ষার্থীদের যথাযথভাবে পাঠদানের জন্য নেই পর্যাপ্ত শ্রেণী কক্ষ। পাশাপাশি অনেক বিভাগে রয়েছে শিক্ষক সংকট। যার ফলে পাঠদান কার্যক্রম যেমন বিঘ্নিত হচ্ছে তেমনি সংশ্লিষ্ট বিভাগগুলো জড়িয়ে পড়ছে সেশনজটের অশুভ চক্রে। 


আবাসিক হল সংকটের কথা বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রায়ই শোনা যায়।প্রতিবছর যে হারে শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে সেই হারে বাড়ছে না আবাসিক ভবনের সংখ্যা। ফলে দূর থেকে আগত কিংবা গরীব শিক্ষার্থীরা হলের সুবিধা থেকে ক্রমাগত বঞ্চিত হচ্ছে। 


এছাড়াও হলগুলোতে নিম্নমানের খাবার নিয়ে রয়েছে শিক্ষার্থীদের মাঝে চরম হতাশা। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় পনেরো হাজার শিক্ষার্থী থাকলেও তাদের যাতায়াতের জন্য নেই পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা। তাই ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়েই চলতে হয় বাসগুলোকে। এছাড়াও বিশ্ববিদ্যালয় পরিবহনে যেসব বিঅারটিসি বাস যুক্ত রয়েছে তার বেশিরভাগই লক্কর-ঝক্কর। ফলে প্রায়ই দূর্ঘটনার খবর শোনা যায়।


এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধির দিকে প্রশাসন ভ্রুক্ষেপহীন। ক্যাম্পাসের সামনে যে জীর্ণ পুকুরটি রয়েছে তা সংস্কার করা এখন সময়ের দাবি। পুকুরের পাড় বাঁধিয়ে এবং পাশে থাকা জঙ্গল পরিষ্কার করে সেটিকে একটি লেকে পরিণত করা সম্ভব। গাছ ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করে। হরেক রকমের ফুলের গাছ, ফলের গাছ লাগিয়ে ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন করা সম্ভব। তাছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় থাকা জঙ্গল পরিষ্কার করে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে তোলা সম্ভব। 


যাই হোক, হাজারো সমস্যা থাকলেও আমি এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে নিজেকে গর্বিত মনে করি। যেসব সমস্যা রয়েছে, আশা করি সেগুলো সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুতই পদক্ষেপ নিবে। সব সমস্যা কাটিয়ে একঝাঁক মেধাবী শিক্ষার্থীদের শেষ গন্তব্যস্থল হোক বরিশাল বিশ্ববিদ্যালয়-এটাই কামনা করি।

আরও খবর