গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও প্রবীণ সংবর্ধনা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৷ বৃহস্পতিবার (২৭ই জুলাই) বিকেল সাড়ে চারটায় সামাজিক বিজ্ঞান অনুষদের ৫০১ নম্বর কক্ষে বিভাগীয় প্রধান  মোহাম্মদ আইনুল হকের সভাপতিত্বে এবং বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগমের সঞ্চালনায় এটি অনুষ্ঠিত হয়। 


এতে  বিভাগের ১৬ ব্যাচের নবীন বরণ এবং ১০ ও ১১ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠানে নৃবিজ্ঞান সপ্তাহ ২০২৩ উপলক্ষে আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ করা হয়।


অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী বলেন, 'যারা নবীন তারা বিভাগের নানা সাংস্কৃতিক কর্মকান্ডের সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছে, তার মানে এটা একটা ইঙ্গিত দিচ্ছে এই বিভাগে আপনি যেই রূপ নিয়েই আসেন না কেন বিভাগ আপনাকে রূপান্তরিত করবে। এখানে নানান রঙ পাওয়া যায় পড়াশোনাটাই মূল রঙ। যেটার পাশাপাশি আরও অনেক রঙ আছে ক্লাসে, ক্লাসের বাইরে আড্ডায়, মাঠে, রাস্তায়। আপনি যত রকম রঙ করতে পারবেন আপনার জীবনকে ততই রঙিন করতে পারবেন। তাই আপনি যখন এখান থেকে চলে যাবেন আপনি বুঝবেন আপনার সবচেয়ে রঙিন সময়টাই এখানে কাটিয়েছেন।'


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, নৃবিজ্ঞানে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যে বন্ধন সেটি প্রশংসনীয়। আমরা জানি বিশ্ববিদ্যালয়ের সকল সাংস্কৃতিক অনুষ্ঠানেই নৃবিজ্ঞানের শিক্ষার্থীরা প্রধান ভূমিকা পালন করে। তোমরা জানো যে একমাত্র নৃবিজ্ঞান বিভাগই গবেষণায় অনেক এগিয়ে রয়েছে। নৃবিজ্ঞান বিভাগ সারা বাংলাদেশেই ভুমিকা রাখছে। আমি আশা করবো শিক্ষক ও শিক্ষার্থী একসাথে শিখবে। শিক্ষার্থীরা নিজে থেকে শিখবে তাহলেই প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত হবে। এটা হতে পারে ডিবেট, হতে পারে সাংস্কৃতিক সংগঠন।


বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিদায় অবশ্যই একটা বেদনার ব্যাপার কিন্তু এখানে একটা ভালো দিক হলো তোমরা সফলভাবে এ জার্নি শেষ করেছো। আমি চাই, তোমরা জব সেক্টরে গিয়ে শ্রদ্ধাসহকারে কাজ করবা। 


বিভাগীয় প্রধান  মোহাম্মদ আইনুল হক বলেন, পূর্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা গবেষণায় পারদর্শী ছিলেন না কিন্তু বর্তমানে শিক্ষকরা গবেষণায় এগিয়ে গিয়েছেন। এর পিছনে আমাদের বর্তমান ভিসি স্যারের অবদান রয়েছে। 


তিনি আরও বলেন, বিদায়ীদেরকে পুথির মালা হিসেবে আখ্যায়িত করা যায়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে তাদের মাধ্যমেই রিপ্রেজেন্ট করতে পারবে সেই প্রত্যাশা করি এবং নবীনরা বিভাগের সকল কার্যক্রমে অন্তর্ভুক্ত থাকবে। 


এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, এনথ্রোপলজি সোসাইটির ভিপি মামুন মজুমদার, সাধারণ সম্পাদক আসাদ আরাফাত ও বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।

আরও খবর