রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ে ৫০ পরিবারের দুর্ভোগ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে লাখাইয়ে মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে রেললাইনে অজ্ঞাতপরিচয় এক যুবকের প্রাণহানি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে মিছিলে উত্তাল শ্রীমঙ্গল

অবশেষে কুবি শিক্ষার্থীদের মাঝে স্মার্ট আইডি কার্ড প্রদান

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে কাগজের আইডি প্রদান করে, যা নিয়ে অনেকদিন ধরেই অভিযোগ ছিলো শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের অভিযোগ ও প্রত্যাশা পূরনের লক্ষ্যে উন্নত মানের আইডি কার্ড প্রদান করেছে কুবি প্রশাসন। 

বুধবার (১২অক্টোবর) সকাল ১০টায় ভিসি দপ্তরে শিক্ষার্থীদের গলায় আইডি কার্ড পরিয়ে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

এই বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, শিক্ষার্থীদের অনেক দিনের দাবি ছিলো এবং আমাদেরও প্রত্যাশা ছিলো শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ড দেয়ার। অবশেষ আমরা তাদের দাবি পূরণ করতে পেরেছি। একটা আইডি কার্ড শিক্ষার্থীদের পরিচয় বহন করে সেই আইডি কার্ড অবশ্যই উন্নত হওয়া উচিত।

ট্রেজারার অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের উন্নত মানের আইডি কার্ড দিতে পেরে আমরা আনন্দিত। শিক্ষার্থীরা যেন অতিদ্রুত আইডি কার্ড পায় তারজন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। আইডি কার্ডে যদি কোন প্রকার ভুল থাকে ,তাহলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তার সাথে যোগাযোগ করে আইডি কার্ডের ভুল সংশোধনের জন্য বলা হলো।


মুদ্রণ কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এমদাদুল হক বলেন, আইডি কার্ডে একটা কিউয়ার কোড দেয়া আছে সেটা স্ক্যান করলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তথ্য পাওয়া যাবে। কর্তৃপক্ষ যদি কোন ভুল করে থাকে তাহলে সেটা আমরা বিনামূল্যে ঠিক করে দিবো। তবে কার্ডে যদি শিক্ষার্থীদের দেয়া তথ্যে ভুল থাকে সেক্ষেত্রে তাদের হল প্রভোস্টের সাথে যোগাযোগ করতে হবে।

স্মার্ট আইডি পেয়ে লোকপ্রশাসন ১১তম ব্যাচের শিক্ষার্থী কাজী ফাইজা মাহজাবিন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমরা উন্নত মানের আইডি কার্ড পেয়ে ভীষণ খুশি। এই আইডি কার্ড আগের থেকে ভালো। এখন আমাদের একটা আলদা পরিচয় তৈরি হয়েছে। প্রশাসনকে ধন্যবাদ শিক্ষার্থীদের উন্নত মানের আইডি কার্ড প্রদানের জন্য।

আরও খবর