ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

সিন্যাপস র‍্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়েছে কুবি, অবস্থান ১৭তম

সংগৃহীত ছবি

জাতীয় পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতার ভিত্তিতে সিন্যাপস এর প্রকাশিত র‍্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি), অবস্থান ১৭ তম।  

আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের (আইসিপিসি) প্রোগ্রামিং কনটেস্টে চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান এবং জাতীয় পর্যায়ে ১৬তম স্থান অর্জন করেছিল কুবি। এতে করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে ২৮৯ পয়েন্ট যুক্ত হওয়ায় সিন্যাপস র‍্যাংকিংয়ে ২৬ তম অবস্থান থেকে ১৭ তম অবস্থানে উঠে আসে।

এই বিষয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী বলেন, আমাদের টিম যে এবার অসাধারণ পারফরমেন্স করেছে এটা আমাদের জন্য বড় একটি ব্যাপার। আইসিপিসি প্রতিযোগিতায় ৯ টা সমস্যার মধ্যে ৪ টা সমস্যার সমাধান করতে পারা খুব ভালো যা পূর্বে সম্ভব হয়নি।

তিনি বলেন, উপাচার্য স্যারের সাথেও কথা হয়েছে আরো দক্ষ প্রশিক্ষক আনার ব্যাপারে। এছাড়াও ল্যাবগুলো ২৪ ঘন্টা খোলা রাখার ব্যবস্থা করা হচ্ছে যাতে আমাদের টিমের সদস্যরা সার্বক্ষণিক প্রোগ্রামিং অনুশীলন করতে পারে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এটা খুবই ভালো একটি সংবাদ। যেসব শিক্ষার্থীদের কারণে এই অবস্থানে এসেছি তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয় যে শুধু ৯ ধাপ এগিয়েছে তা-ই নয়, অনেক লিডিং বিশ্ববিদ্যালয়কেও পেছনে ফেলেছে। শুধু আইসিপিসি না, সবক্ষেত্রেই আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরিচয় করাতে চাই।

তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য আরো দক্ষ প্রশিক্ষক আনবো। ভবিষ্যতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়েই এই ধরনের প্রোগ্রামিং কনটেস্ট আয়োজনের কথাবার্তা চলছে। আমাদের লক্ষ্য আছে আগামী বছর এই র‍্যাংকিংটা আরো ওপরে নেওয়ার। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় এই ধরনের কাজে সহযোগিতা করবে।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ৪৫ টি জাতীয় পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতার ওপর ভিত্তি করে সিন্যাপস এই তালিকা প্রকাশ করেছে।

আরও খবর