গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিসেস ইউনিভার্স বাংলাদেশ-২০২২ : সেরা ৫০ এ কুবির অনন্যা

সংগৃহীত ছবি

দ্বিতীয় বারের মতো বিবাহিত নারীদের নিয়ে শুরু হওয়া সুন্দরী প্রতিযোগিতা 'বি বি বি ( বিডি বাজেট বিউটি )মিসেস ইউনিভার্স বাংলাদেশ- ২০২২ প্রতিযোগিতায় সেরা ৫০ এ জায়গা করে নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী সহিহা কবীর অনন্যা। আজ সোমবার (১৭ অক্টোবর) মিসেস ইউনিভার্স বাংলাদেশের ফেসবুক পেইজে এই তথ্য প্রকাশ করে।

প্রাথমিক বাছাই শেষে ৮,৯,১০ অক্টোবর শুরু হয় সেরা ১০০ নিয়ে তিন দিনের গ্রমিং। গ্রমিং শেষে অডিশনের মাধ্যমে বাছাই করা হয় সেরা ৫০।

এই সাফল্যে সম্পর্কে নিজের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, প্রথমত সেরা ১০০তে আসবো এটাই আশা করিনি। এরপর যখন তিন দিনের গ্রুমিং সেশনের পর সেরা ৫০ এর অডিশন হলো তখন আগের থেকে অনেক বেশি টেনশন হচ্ছিল। গ্রুমিংয়ের দুদিন পর রেজাল্ট দেওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আজ সকালে দেয় রেজাল্ট। এদিকে এ নিয়ে টেনশনে আমি প্রায় অসুস্থ হয়ে গেছিলাম। কারণ আমার সাথে অনেক মানুষ আশা জড়ানো ছিল। সবার চাওয়া আমার থেকেও বেশি ছিল। সবার এই চাওয়া অনন্যা জিতবে, অনন্যা সেরা ৫০ এ থাকবে এতো মানুষের আশা ও দোয়াতেই আলহামদুলিল্লাহ আমি আজ এখানে আসতে পেরেছি। আমি সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ।

সেরা ১০০ থেকে ৫০। আত্নবিশ্বাস আগের থেকে বেশি কিনা জানতে চাইলে বলেন, আত্নবিশ্বাস কেমন তা বলতে পারবো না। কারণ সেরা ৫০ এ যারা এসেছে সবাই এর পাপ্য। এখানে সবাই মেধাবী, সবাই বেশ সুন্দর , সবাই সামনে যাওয়ার যোগ্যতা রাখে। সেরা ২০ বা সামনে যাওয়ার জন্য আরো খানিকটা পথ যেতে হবে। আমি অতটা আশা নিয়ে অপেক্ষা করছি না। আমি শুধু চাই ভালো কিছু করতে যাতে সবাই খুশি হয়।

এই গ্রমিং এ নিজের অর্জনের কথা বললে বলেন,
প্রথমে টপ ১০০নিয়ে তিন দিনের গ্রুমিং শুরু হয়। এটা আসলে প্রাথমিক গ্রুমিংয়ের পাশাপাশি বলা যায় সারাজীবনের গ্রুমিং । এখানে শুধু যে আমাদের নাচ শেখানো হয়েছে এমন না । এর পাশাপাশি নিজেকে সুস্থ রাখার নানা পদ্ধতিও, একটা নির্দিষ্ট সময়ের পর নিজের যত্ন এসবও শিখতে পেরেছি। শ্রদ্ধেয় আব্দুর নূর তুষার স্যারের ক্লাস ছিল বড় পাওয়া। উনার কাছ নতুন করে শিখেছি কিভাবে কথা বলতে হয়, কিভাবে একটা উত্তরকে সংক্ষেপে সুন্দর করে দেওয়া যায়। এছাড়াও কিভাবে নিজেকে সুন্দর করে উপস্থাপন করা যায় তার পাশাপাশি এমন কিছু জিনিস শিখতে পেরেছি যা আমাদের ভবিষ্যৎ তে কাজে লাগবে।

আসলে আমার নামের সাথে জরিয়ে আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাবতেই গর্ববোধ হয়। আমার এই ছোট্ট অর্জনে বিশ্ববিদ্যালয়ের এতো এতো মানুষের ভালোবাসা পাই তা সত্যিই আমাকে অভিভূত করে।
আমি একটা কথা বলতে চাই, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে ভালো কিছু হয় আর এই প্রতিযোগিতায় সামনে না যেতে পারলেও এই স্বল্প সময়ে যা শিখেছি যা পেয়েছি তা যেন ধরে রাখতে পারি।

উল্লেখ্য, সামনে তিন দিনের গ্রমিং ও অডিশনের মাধ্যমে পর্যায়ক্রমে বাছাইয়ের মাধ্যমে সেরা ২০, ১০ ও ৩ নির্বাচিত করা হবে। সর্বশেষ ২৯ জুলাই সেরা ৩ নিয়ে আয়োজিত হবে ফাইনাল রাউন্ড গালা নাইট

উল্লেখ্য, সামনে তিন দিনের গ্রমিং ও অডিশনের মাধ্যমে পর্যায়ক্রমে বাছাইয়ের মাধ্যমে সেরা ২০, ১০ ও ৩ নির্বাচিত করা হবে। সর্বশেষ ২৯ জুলাই সেরা ৩ নিয়ে আয়োজিত হবে ফাইনাল রাউন্ড গালা নাইট।

আরও খবর