আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

কুবি ছায়া জাতিসংঘ সংস্থার ৩য় জাতীয় সম্মেলন

সংগৃহীত ছবি


'বিল্ডিং রেজিল্যান্স থ্রো স্ট্র‍াটেজিক কমিউনিকেশন ফর গ্লোবাল পিস' প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন -গেইম অব ডিপ্লোমেসি-২০২২। 


বিষয়টি নিশ্চিত করে সংগঠনটির সাধারণ সম্পাদক ওয়াইদাতুল আকমাম তাসিন জানান, তৃতীয়বারের মতো আয়োজিত এই সম্মেলন আগামী ১৮ ও ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।


তিনি বলেন, আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। আশা করি এ কনফারেন্স বাংলাদেশে আয়োজিত ছায়া জাতিসংঘ সম্মেলনের ইতিহাসে একটি নতুন মাত্রা যোগ করবে এবং বিশ্বদরবারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে।


সংগঠনটির সভাপতি রহমান ফায়ায বলেন, উদ্বোধনী দিন সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা ও দ্বিতীয় দিন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কার্যক্রম চলার পর সন্ধ্যা ৮টা পর্যন্ত পুরস্কার বিতরণীর মাধ্যমে এই সম্মেলনের সমাপ্তি হবে। অংশগ্রহনকারীদের বিভিন্ন দক্ষতা যেমন বিতর্ক, উপস্থাপনা, কূটনীতি ইত্যাদি বৃদ্ধিতে এই সম্মেলন সাহায্য করবে বলে আমরা আশাবাদী। 


আয়োজকসূত্রে আরও জানা যায়, সম্মেলন কেন্দ্রিক কার্যক্রম অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের  কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন ক্লাসরুমে। উদ্বোধনী এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ব্যাবসা শিক্ষা অনুষদ ভবনের ৪র্থ তলার হলরুমে। 


দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে  ১৫০ জন সদস্য এতে অংশ নিবে। কুমিল্লা অঞ্চলের স্কুল ও কলেজের সদস্যদেরও এতে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হবে। 


এই সম্মেলনে সেক্রেটারি জেনারেল হিসেবে থাকছেন রহমান ফায়ায, ডিরেক্টর জেনারেল হিসেবে ওয়াইদাতুল আকমাম তাসিন এবং অতিথি অভ্যর্থনায় থাকবেন নাঈমুর রহমানসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা। 


উল্লেখ্য, এর আগে গত ৩নভেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তৃতীয়বারের মতো জাতীয় সম্মেলন আয়োজনের পরিকল্পনা উপস্থাপন করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

আরও খবর