গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

কুবি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের অঙ্গ সংগঠন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এসোসিয়েশন-এর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ছাদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

ইফতার ও দোয়া মাহফিলে লোক প্রশাসন বিভাগের ১৩তম থেকে ১৮তম আবর্তনের  শিক্ষার্থীরা স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন দোয়া পরিচালনা করেন। 

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.শামসুন্নাহার , অধ্যাপক ড.রাশেদুল ইসলাম শেখ, অধ্যাপক ড.মোহাম্মদ রেজাউল করিম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাহিদুল ইসলাম, মোহাম্মদ জিয়া উদ্দিন, আশিকুর রহমান, মোহাম্মদ মাহিন উদ্দিন ও প্রভাষক মোহাম্মদ হাসান শাহরিয়ার। 

পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তানভীর হোসাইন বলেন, 'আজকের এই ইফতার মাহফিলে আপনাদের উপস্থিতি সত্যিই আনন্দের ও সৌহার্দ্যের প্রতীক। রমজানের এই পবিত্র সময়ে আমরা একত্রিত হয়েছি ভ্রাতৃত্ব, সংযম ও কল্যাণের বার্তা নিয়ে। আল্লাহ আমাদের রোজা ও ইবাদত কবুল করুন এবং পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করুক।"

এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উক্ত বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরও খবর