গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

চিন্ময়-আনিকার নেতৃত্বে কুবির মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন এর ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হয়েছেন আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ চিন্ময় এবং সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনিকা তাবাসসুম সাদিয়া।


শুক্রবার (১ আগস্ট) এক প্রেসিডেনশিয়াল বিবৃতিতে সংগঠনটির বিদায়ী সভাপতি হাসিন মাহতাব মাহিন এ কমিটি ঘোষণা করেন। বিবৃতিতে তিনি বলেন, নতুন নেতৃত্ব কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন-কে আরও গতিশীল করবে এবং সংগঠনকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি এনে দেবে।


তিনি আশাবাদ ব্যক্ত করেন, নতুন সভাপতি ও সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে মডেল ইউনাইটেড নেশনস কার্যক্রমে নতুন উদ্ভাবন ও সৃজনশীলতা যুক্ত হবে। ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন সৈয়দা সাবরিনা আলম এবং কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন ফাদিয়া মোশাররাত আদ্রিতা। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. জাহিদ হোসেন এবং যুগ্ম সম্পাদক হয়েছেন রোকিয়া সেলিম।


বিদায়ী সভাপতি বলেন, “নতুন কমিটির সদস্যরা তাদের অভিজ্ঞতা ও নিষ্ঠার জন্য নির্বাচিত হয়েছেন। তারা কেবল নেতৃত্ব নয়, বরং আন্তর্জাতিক সহযোগিতা ও কূটনৈতিক দক্ষতার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
আরও খবর