গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

কুবিতে নৃবৈজ্ঞানিক সেমিনার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে ও অ্যান্থ্রোপলোজি সোসাইটির আয়োজনে একাডেমিক ও প্রায়োগিক নৃবিজ্ঞানের সম্পর্ক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২ আগষ্ট ২০২৫) বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে ‘Bridging Cultures, Building Futures: Anthropology in Action for Development’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশ নেয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন।



এছাড়া উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হাসেনা বেগম, প্রভাষক তহমিনা খাতুন এবং ছাত্র উপদেষ্টা ও প্রভাষক অমিত দত্ত। অ্যান্থ্রোপলোজি সোসাইটির ভিপি ওবায়দুল্লাহ খান ও জিএস মানছুর আলম অন্তর। সেমিনারে আলোচক হিসেবে ছিলেন সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস (সিইজিআইএস) এর গবেষকবৃন্দ। যারা হলেন সোশিও-ইকোনমিক অ্যান্ড ইনস্টিটিউশনাল ডিভিশনের সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মুহাম্মদ শিফুদ্দিন, অ্যাসোসিয়েট স্পেশালিস্ট আশীষ মাওলা, সোসিওলিঙ্গুইস্ট অ্যান্ড ডাটা অ্যানালিস্ট তানভীর আহমেদ রিফাত, সোশ্যাল সেফগার্ডস এক্সপার্ট মো. আলমগীর হোসেন, ইকোনোমিস্ট আবদুল্লাহ আল মামুন। উল্লেখ্য, সেমিনারে বক্তারা উন্নয়ন সেক্টরে নৃবিজ্ঞানের প্রয়োগ, চাকরির বাজারে নিজেকে উপযোগী করতে শিক্ষার্থীদের করণীয়, কোয়ান্টিটেটিভ ডাটা অ্যানালাইসিস ও তাত্ত্বিক নৃবিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আরও খবর