ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২ দালাল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে

কুবিতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় জড়িতদের তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

কুবি প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪ সালের জুলাই–আগস্টে  বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বা আন্দোলনকারীদের হত্যার হুমকি, জখম, নির্যাতন-নিপীড়ন, চিকিৎসা গ্রহণে বাধা, ধর্ষণের হুমকিদাতা ও উস্কানিদাতা হিসেবে জড়িতদের বিষয়ে তথ্য প্রদানে আগ্রহীদেরকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রক্টর, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বরাবর তথ্য প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।  উল্লেখ্য, জুলাই- আগষ্ট গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর আওয়ামীপন্থী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কিছু শিক্ষকদের মদদে, শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ, কর্মকর্তা-কর্মচারীরা। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ২০২৫ সালের ২৮ এপ্রিল একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আরও খবর