বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ে ৫০ পরিবারের দুর্ভোগ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে লাখাইয়ে মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার।

গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে অভিভাবক এবং শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া

'সি' ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে এবার শেষ হয়েছে গুচ্ছ পদ্ধতিতে তিনটি বিভাগের ভর্তি পরীক্ষা। এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ১৮ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।



গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে অভিভাবক এবং শিক্ষার্থীদের মাঝে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। তারা জানান একদিকে যেমন আর্থিক, যাতায়াত খরচে লাভবান হয়েছেন তেমনি গুচ্ছ ভর্তি পরীক্ষায় কোনো কারণে উপস্থিত থাকতে না পারলে বা খারাপ হলে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না।


সাহেদিুল ইসলাম নামে এক অভিভাবক বলেন, 'গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হওয়ার ফলে অভিভাবকরা চরম ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে। এ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার কারণে আমাদের ছেলেমেয়েরা একটা পরীক্ষা দিলেই ২২ টি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়ার সুযোগ পায়। এটা আমাদের অভিভাবকদের আর্থিকভাবে অনেকটা স্বস্তি দিয়েছে।'


গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে মরিয়াম বেগম নামে আরেক অভিভাবক বলেন, 'এ পদ্ধতিতে একদিকে পরীক্ষার্থী ও আমাদের মত অভিভাবকদের ভোগান্তি লাঘব ও আর্থিকভাবে সাশ্রয় করলেও অভিভাবক ও পরীক্ষার্থীদের মাঝে তৃপ্তি ও হতাশার কাজ করবে। কারণ একটি পরীক্ষা দিলে একসাথে ২২টি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়া হয়ে যায় কিন্তু সেই একটি পরীক্ষাই যদি কোন কারণে খারাপ বা পরীক্ষা দিতে মিস করে তাহলে সে ছেলেটি ২২টি বিশ্ববিদ্যালয়ের একটিতেও ভর্তি হতে পারবে না।'


অন্যদিকে অপর এক শিক্ষার্থী মারুফ আহমেদ বলেন, 'গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়াতে একদিকে আমাদের ভোগান্তি কমেছে কিন্তু আমরা আমাদের পছন্দমত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো কিনা সেটা নিয়েই চিন্তিত। কারণ আমি কষ্ট করে হলেও পছন্দের বিশ্ববিদ্যায়লগুলোতে ভর্তি পরীক্ষা দিতে পারতাম তাহলে পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার একটা বড় সুযোগ ছিলো কিন্তু গুচ্ছতে চাইলেও সম্ভব না। পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারলে মনে একটা আক্ষেপ থেকে যাবে।


এদিকে, গতকাল ১৯ আগস্ট  চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে 'সি' ইউনিটের পরীক্ষা থাকার কারণে যাতায়াতের সুবিধার্থে অনেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিয়েছে। এতে করে ঢাকা, বরিশাল, ময়মনসিংহ সহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীদেরও কুবি কেন্দ্রে পরীক্ষা দিতে দেখা যায়। অভিভাবক শিক্ষার্থীরা দাবি জানান দেশের বাকি বিশ্ববিদ্যালয়গুলোকেও গুচ্ছ ভর্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করা হোক অথবা ভর্তি পরীক্ষার তারিখ গুলো সম্মনয়ের মাধ্যমে নিদিষ্ট গ্যাপ রেখে ভর্তি পরীক্ষা নেওয়ার আহবান জানান তারা।

আরও খবর