বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমদ পিরোজপুরে শহীদ জিয়ার আগমন দিবস উপলক্ষে জেলা পরিষদের মতবিনিময় ও দোয়া সভা ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স

কুবির সিওইউ সাইক্লিস্ট এর নেতৃত্বে নাজমুল-হৃদয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একমাত্র সাইক্লিস্ট সংগঠন 'সিওইউ সাইক্লিস্ট' এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের দ্বাদশ শিক্ষার্থী মো: নাজমুল হাসানকে সভাপতি ও এআইএস বিভাগের ত্রয়োদশ আবর্তনের শিক্ষার্থী মোহাম্মদ হৃদয়কে সাধারণ সম্পাদক করা হয়েছে। 


রবিবার (১৯ মার্চ) সংগঠনের আহ্বায়ক সাফায়িত মুমিন সরকার ও সদস্য সচিব আব্দুল্লাহিল মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।


কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মোহাম্মদ রেজাউনুল ইসলাম গনি, বিল্লাল হোসেন স্বাধীন, মোতাহের হোসাইন। যুগ্ম-সাধারণ সম্পাদক জুবাইদা ফৌজিয়া নদী, ফারহাদুল ইসলাম খান নাইম। সাংগঠনিক সম্পাদক সুমাইয়া কবির, নুসরাত সুরভি, মো: আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার হোসাইন, মো: শিবলি রহমান,হাসান মাহমুদ, রিয়াদ হোসাইন।

 এছাড়াও কমিটিতে মডারেটর হিসেবে আছেন শামিম আহমেদ, মোস্তাফিজুর রহমান শান্ত, আব্দুর রহমান, কামরুল হাসান, মো: গিয়াসউদ্দিন,  অর্ক গোস্বামী, নাফিসা তাবাস্সুম পৃথা, সাফায়িত মুমিন সরকার (সিফাত), আব্দুল্লাহিল মারুফ।


নতুন এ কমিটির সভাপতি মো: নাজমুল হাসান বলেন, 'এটা আমাদের প্রথম কমিটি, সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার এই দায়িত্বটা চ্যালেঞ্জিং। তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় আশা করছি তা অনেকটাই সহজতর হয়ে উঠবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাইক্লিংয়ের প্রতি আগ্রহী করতে আমরা কাজ করছি। অনেকে আমাদের পেইজে নক করেন সাইকেল শিখানোর জন্য, আমরা তাদের সাইকেল শিখাবো। এছাড়াও বিভিন্ন এডভেঞ্চার ট্যুর, ক্যাম্পিংও আমরা করে চলেছি। আমাদের সংগঠনটা যদি বড় হয় তাহলে আমরা কুমিল্লাতে সাইক্লিং প্রতিযোগিতাও করবো।'


উল্লেখ্য, এই কমিটি আগামী এক বছরের জন্য এ সংগঠনের সামগ্রিক ব্যবস্থাপনা ও দিকনির্দেশনার দায়িত্বে থাকবে।

আরও খবর