গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

যবিপ্রবি'র কেমিকৌশল বিভাগের নতুন চেয়ারম্যান ড.এস এম নুর আলম


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল  বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড.এস.এম নুর আলম। 


শনিবার (৫ আগষ্ট ) যবিপ্রবি'র উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের অনুমতিক্রমে  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


অফিস আদেশে বলা হয়,  কেমিকৌশল  বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ জাবেদ হোসেন খান এর বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্বের মেয়াদ  ০৫/০৮/২০২৩ খ্রি. তারিখ শেষ হওয়ায় উক্ত বিভাগের 'বিভাগীয় চেয়ারম্যান' হিসেবে 

০৬/০৮/২০২৩ খ্রি. তারিখ হতে উক্ত বিভাগের জ্যেষ্ঠ সহযোগী অধ্যাপক ড.এস.এম.নুর আলম কে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন,২০০১ এর ২৫(৩) ধারা অনুযায়ী পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য কেমিকৌশল  বিভাগের 'বিভাগীয় চেয়ারম্যান' এর দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।


এ বিষয়ে  ড.এস.এম নুর আলম বলেন, সকল শিক্ষক, শিক্ষার্থী,  কর্মকর্তা এবং কর্মচারীদের কঠোর চেষ্টায়  যবিপ্রবির কেমিকৌশল বিভাগ এখন অন্য সকল বিভাগ থেকে অনন্য উচ্চতায়। আমি চেষ্টা করব কেমিকৌশল বিভাগের এ সফলতা ধরে রাখার জন্য। 


এসময় তিনি বিভাগের উন্নয়নের জন্য যা যা দরকার এবং যা যা করনীয় তাই করবেন বলেও অভিমত ব্যক্ত করেন। 



উল্লেখ্য, তিনি জাপানের কোমামোতো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি এবং বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে এম এস সি ও বি এস সি ডিগ্রি লাভ করেন।

আরও খবর