প্রকাশের সময়: 21-05-2023 12:08:13 am
গুচ্ছ পদ্ধতিতে দেশের ২২টি সাধারণ ও বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ মে) দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং বাইরের ২টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় তিন কেন্দ্রে মোট ৪ হাজার ৯৮৩ জন পরীক্ষার্থীর আসনের ব্যবস্থা ছিল এ উপকেন্দ্রে।
এদিকে পরীক্ষা চলাকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুন পরীক্ষার হল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে কেন্দ্রের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের সাশ্রয় এবং মানসিক কষ্ট লাঘব হয়েছে। জিএসটি অত্যন্ত ভালো কার্যকরি একটি পদ্ধতি। শিক্ষার্থীরা আনন্দ ঘন পরিবেশে পরিক্ষা দিচ্ছে। একই সঙ্গে তিনি পরীক্ষার জন্য দায়িত্ব পালনকারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
পরীক্ষার হল পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, ও শিক্ষকবৃন্দ।
২৩৬ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে
২৪০ দিন ১৫ ঘন্টা ৫১ মিনিট আগে
৪২৯ দিন ১৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪৩৪ দিন ১৪ ঘন্টা ৪০ মিনিট আগে
৪৩৭ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে
৪৪৯ দিন ১৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪৫৪ দিন ১৬ ঘন্টা ৫২ মিনিট আগে
৪৮৩ দিন ৩ ঘন্টা ৭ মিনিট আগে