ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

পাস্ট(পাবিপ্রবি) ডিবেটিং সোসাইটির নতুন কমিটি ঘোষণা

ছবি: পাস্ট পি এস


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) একমাত্র বিতর্ক সংগঠন পাস্ট ডিবেটিং সোসাইটি (PUSTDS)-এর নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। সংগঠনের বার্ষিক সাধারণ অধিবেশনে অনুমোদিত এই ৮ম কার্যনির্বাহী পরিষদ (২০২৫-২৬) আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করবে।


নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আব্দুর রউফ এবং সাধারণ সম্পাদক হয়েছেন স্থাপত্য বিভাগের মোবাশ্বিরা গালিবা তন্নি। সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন দুইজন— প্রশাসন ও ইভেন্ট বিভাগের দায়িত্বে পরিসংখ্যান বিভাগের ফিজ্জুল মাহিন এবং বিতর্ক ও কর্মশালা বিভাগের দায়িত্বে স্থাপত্য বিভাগের খন্দকার নিশাত তাসনিম।


যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন পরিসংখ্যান বিভাগের ইব্রাহিম খালিল উল্লাহ রাজ এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সানজিদা স্মৃতি। সাংগঠনিক সম্পাদক হয়েছেন পরিসংখ্যান বিভাগের সুমাইয়া খন্দকার। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফাতেমা খাতুন ও ইংরেজি বিভাগের মো. মিলন মোল্লা।


কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী মো. আল আমিন। সহ- কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যবসায় প্রশাসনের দেওয়ান তানভির আহমেদ, পদার্থবিজ্ঞানের মোহাম্মাদ আল মাহি এবং লোকপ্রশাসন বিভাগের নৌরিন ইসলাম ঊষা।


দপ্তর সম্পাদক হয়েছেন ইতিহাস বিভাগের রেজয়ান আহমেদ। সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন ইংরেজি বিভাগের মো. সোহাগ ইসলাম এবং লোকপ্রশাসন বিভাগের মো. নাজমুল হক। বিতর্ক ও কর্মশালা বিষয়ক সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন বিভাগের মো. ফজলে রাব্বি এবং সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের হাবিবুর রাহমান সেজান ও মো. আব্দুর রাজ্জাক শিয়াভ।


গবেষণা ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক হয়েছেন ইংরেজি বিভাগের ফাবিহা তাসনিম। সহ-সম্পাদক হিসেবে আছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আয়েশা হুসাইন এবং মো. আব্দুল্লাহ বিন সায়েদ ইফতি।


প্রচার ও গণসংযোগ সম্পাদক হয়েছেন স্থাপত্য বিভাগের মো. ইয়াসিন মজুমদার ও ইংরেজি বিভাগের সুস্মিতা বিশ্বাস সেতু। সহ-সম্পাদক হিসেবে রয়েছেন ইতিহাস বিভাগের উম্মে আসমা অনন্যা, স্থাপত্য বিভাগের সামিয়া সাদিক দিয়া, শামিম হোসেন ও সাইমুম আরা মিম।


বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন ইংরেজি বিভাগের সুব্রত কুমার পাল। সহ-সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন পরিসংখ্যান বিভাগের মাসুমা খাতুন, গণিত বিভাগের আফরিন সাদিয়া এবং লোকপ্রশাসন বিভাগের মো. ইয়াসিন আহনাফ।


সমতা সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন বিভাগের মো. শাহারিয়ার মাহফুজ ইমন এবং সমাজকর্ম বিভাগের সাদিয়া সুলতানা তাজিন। সহ-সম্পাদক হিসেবে রয়েছেন ইতিহাস বিভাগের তনুশ্রী দাষ এবং লোকপ্রশাসন বিভাগের এম এম রায়হান।


এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—

লোকপ্রশাসন বিভাগের আনিকা ইবনাত সৃষ্টি, স্থাপত্য বিভাগের মো. শিহাব হোসেন,ব্যবসায় প্রশাসন বিভাগের কাজি সাকিব কবির, ইংরেজি বিভাগের মো. মিজানুর রহমান,আইসিই বিভাগের মো. ইয়াহিয়া আবিদ



নতুন নেতৃত্বের প্রতি অভিনন্দন জানিয়ে সংগঠনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বার্তায় বলেন,

“পাস্ট ডিবেটিং সোসাইটি সবসময় যুক্তির শক্তি ও মুক্তচিন্তার বিকাশে কাজ করে আসছে। নতুন কমিটি সেই ধারাবাহিকতা বজায় রেখে বিতর্ক চর্চাকে আরও এগিয়ে নিয়ে যাবে।”


নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দও সকলের সহযোগিতা কামনা করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা বিতর্ককে কেবল প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না রেখে জ্ঞান, সংস্কৃতি ও নেতৃত্ব বিকাশের হাতিয়ার হিসেবে গড়ে তুলবেন।

আরও খবর