গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

পাবিপ্রবির বাস ড্রাইভারকে হেনস্তার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

অবরোধ

 



পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের বাস ড্রাইভারের চাবি কেড়ে নেওয়া এবং ড্রাইভারকে গালি দেওয়ার অভিযোগে  পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা পাবনা শহরের আবদুল হামিদ রোড অবরোধ করেন৷ 

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। প্রায় ঘন্টা সড়ক অবরোধ করে দোকানদারের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা জানান দাবি, সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের নিয়ে একটি বাস পাবনা শহরের পান্তুয়া সুইটস সামনে এলে এক অটো ড্রাইভারের সাথে বাস ড্রাইভারের সমস্যা হয় এবং স্থানীয় এক নেতা সমস্যাটি সমাধান করে দেন। কিন্তু ঐ সময় পান্তুয়া সুইটস এর ম্যানেজার নাসির উদ্দিন জ্যাকি বাসে উঠে বাসের চাবি কেড়ে নেয় এবং বাস ড্রাইভার আবুল কালামকে গালিগালাজ করেন। এসময় কয়েকজন মানুষ উত্তেজিত হয়ে বাস ড্রাইভারের গায়ে হাত তোলেন। এ বিষয়টা প্রশাসনকে জানোর পরেও তারা বিষয়টি সমাধান করেননি। তাই তারা সড়ক অবরোধ করেছেন।

বিক্ষোভের সময় রসায়ন বিভাগের শিক্ষার্থী শরীয়ত উল্লাহ বলেন, পাবনা শহরে বিভিন্ন সময়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বাস ড্রাইভারদেরকে হেনস্থা করা হয়। কিছু মানুষ শিক্ষার্থীদের ন্যূনতম সম্মান দেননা। গতকালকে বাসের চাবি কেড়ে নিয়ে অপমান করা হয়েছে। আমরা এই ঘটনার বিচার চাই এবং আগামীতে এ ধরনের কোনো ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় আমার প্রশাসনের কাছে সেই দাবি জানাই।

গণিত বিভাগের শিক্ষার্থী সুরুজ মিয়া আপেল বলেন, গতকালকে যে ঘটনা ঘটেছে তার একটা সমাধানও হয়েছে। কিন্তু হঠ্যাৎ করে পান্তুয়া সুইটসের ম্যানেজার এসে বাসের চাবি নিয়ে যায় এবং বাস ড্রাইভারকে গালিগালাজ করেন। এটা আমাদের শিক্ষার্থীদের জন্য লজ্জাজনক বিষয়। কোন কারণে ঐ ম্যানেজার এই কাজ করেছেন আমরা সেটার জবাব চাই। এর জন্য ম্যানেজারকে ক্ষমা চাইতে হবে না হলে আমরা রাস্তা ছাড়বোনা।

এই ঘটনার কিছুক্ষণের মধ্যে পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, পাবনা সদর থানার ওসি কৃপা সিন্ধু বালা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন, সহকারী প্রক্টর ড. মাসুদ রানা, ইয়াহিয়া ব্যাপারী আকাশ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের শান্ত করেন।

পরে দুপুর ১টার দিকে পান্তুয়া সুইটস এর ম্যানেজার নাসির উদ্দিন জ্যাকি শিক্ষার্থীদের সামনে বাস ড্রাইভারের কাছে ক্ষমা চান এবং ভবিষ্যতে এই ধরনের আচরণ করবেন না বলে শিক্ষার্থীদের আশ্বাস দেন৷ পরে শিক্ষার্থীরা অবরোধ উঠিয়ে ক্যাম্পাসে ফিরে যান। 

এ বিষয়ে কথা জানতে চাইলে পান্তুয়া সুইটসের ম্যানেজার নাসির উদ্দিন জ্যাকি কিছু বলতে রাজি হননি। পান্তুয়া সুইটস এর মালিক মাহমুদুন্নবী বলেন, আমি গতকালকে দোকানে ছিলাম না। যদি আমার ম্যানেজার মাহমুদুন্নবী বলেন, আমি গতকালকে দোকানে ছিলাম না। যদি আমার ম্যানেজার এই ধরনের কোন কাজে জড়িত থাকে তাহলে তাকে দোকান থেকে বহিষ্কার করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কামাল হোসেন বলেন, গতকালকে ঘটনা ঘটার পর আমার দোকানদার এবং বাস ড্রাইভারদের সাথে কথা বলেছি এবং সেখানে একটা সমাধান দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আজকে হঠাৎ করে শিক্ষার্থীরা শহরে এসে রাস্তা অবরোধ করেন। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলে আগামীতে ধরনের কোন ঘটনা যাতে না ঘটে আমরা সে চেষ্টা করব।


পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ছোট একটি বিষয়কে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে, যেটা একেবারেই কাম্য ছিল না। শহরের রাস্তাগুলোর প্রশস্ততা কম হওয়াতে বেশিরভাগ সময়ে বিশ্ববিদ্যালয়ের বাসের কারণে শহরে জ্যাম তৈরি হয় এবং বিশ্ববিদ্যালয়ের গাড়ি ড্রাইভারদের সাথে অটো, রিকশা ড্রাইভারদের সাথে সমস্যা হয়। বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো বিকল্প কোন রাস্তা দিয়ে নিতে পারলে সমস্যাটা তৈরি হতনা। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলব এবং যদি বিশ্ববিদ্যালয় বাসগুলো বিকল্প কোন রাস্তা দিয়ে নেওয়া যায় কিনা সেটা দেখবো। 

আরও খবর