গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

"জেল হত্যা দিবসে পাবিপ্রবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি অর্পন"

আজ ৩রা নভেম্বর জেলা হত্যা দিবস উপলক্ষে  সকাল ১১ ঘটিকা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ,  পাবিপ্রবি শাখা ও পাবিপ্রবি শাখা ছাত্রলীগের অন্তর্ভুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা  শ্রদ্ধাঞ্জলি অর্পন করে।


এ সময় পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহম্মেদ,সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শেখ  রাসেল,পাবিপ্রবি শাখা ছাত্রলীগের অন্তর্ভুক্ত বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম আবির,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সভাপতি মোঃছাব্বির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিন ইমন,সাবেক উপ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ লুতফর রহমান মাখন,সাবেক উপপ্রচার সম্পাদক মোঃসালমান খান,সাবেক উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ খসরু খন্দকার,স্কুল-ছাত্র বিষয়ক উপ সম্পাদক খালেদ হোসেন রনি,সাবেক বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক  সম্পাদক শহীদুজ্জামান সোহাগ সহ শাখা ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এ সময় পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শেখ রাসেল বলেন, ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কালো রাত্রিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মম ভাবে হত্যার পর খুনী মোশতাক ও জিয়া চক্র কারান্তরালে এই জাতীয় চার নেতাকে বেনয়েট দিয়ে খুচিয়ে খুচিয়ে হত্যা করে। এই জাতীয় চার নেতাকে হত্যার উদ্দশ্যে ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় ও চেতনাকে নির্মূল করা।  কিন্তু তারা সেই নীল নকশায় সফল হয় নাই। জাতীর পিতার আদর্শের উত্তরসূরী হয়ে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজ ও এই সকল তৎপর ঘাতক গোষ্ঠী বাংলাদেশের কোন ক্ষতি করতে পারে নাই এবং পারবেও না। ৩ নভেম্বর জেল হত্যা দিবসে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। 


 পাবিপ্রবি শাখা ছাত্রলীগের বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম আবির বলেন,জেলহত্যা দিবস বাঙালী জাতির জীবনে এক কলঙ্কময় দিন। ১৯৭৫ সালের এই দিনে ঢাকার কেন্দ্রীয় কারাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন রাজনৈতিক সহচর ও মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ,অর্থমন্ত্রী এম. মনসূর আলী,

খাদ্য ও ত্রানমন্ত্রী এ এইচ.এম  কামরুজ্জামানকে নির্মম ভাবে হত্যা করা হয়। এ কালবিভীষিকাময় অধ্যায় কোন দিন ভুলার নয়। বাঙ্গালী জাতি আজীবন তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে।


অনুষ্ঠান শেষে বক্তব্যে পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাবেক উপ প্রচার সম্পাদক মোঃ সালমান খান বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেল প্রকোষ্ঠে রাতের অন্ধকারে জাতীয় চার নেতাকে যেভানে নৃশংসভাবে হত্যা করা হয় যা বাঙ্গালী জাতি আজীবন স্মরণ রাখবে। 


জাতীর পিতার অন্যতম এই ঘনিষ্ঠ সহচরদের স্বরণে পাবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

আরও খবর