গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

পাবিপ্রবিতে ফল উৎসবের আয়োজন



 চলতি মৌসুমের মৌসুমী ফল নিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মৌসুমী ফল উৎসবের আয়োজন করা হয়েছে। দেশীয় দশ প্রজাতির ফল নিয়ে উৎসবটির আয়োজন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।


 

শনিবার (১৩ জুলাই) আনন্দঘন পরিবেশের মধ্য দিয়েবিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় কর্মরত বিভিন্ন বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের নিয়ে এই উৎসব উদযাপন করেন পাবিপ্রবি প্রেসক্লাব।


 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম মোস্তফা কামাল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধক্ষ্য অধ্যাপক ড. কে.এম. সালাহ উদ্দিন।



বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. মোস্তফা কামাল খান বলেন, 'বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের এই ধরনের একটি আয়োজন দেখে আমি অত্যন্ত আনন্দিত। চারদিকে দীর্ঘদিন ধরে যে অস্থির এক পরিবেশ বিরাজ করছে সেই পরিবেশের মধ্যে আজ বিশ্ববিদ্যালয়ে একটি আনন্দঘন উৎসবমুখর পরিবেশ দেখতে পারছি। এখানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে আনন্দিত করেছে। বিশ্ববিদ্যালয় সাংবাদিকরা সুন্দর একটি আয়োজন করতে পারে সেটি তারা প্রমাণ করে দেখিয়েছে, সেজন্য বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আশা করি আগামী দিনেও এমন সুন্দর আয়োজন চালিয়ে যাবে।'


বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে.এম. সালাহ উদ্দিন বলেন, 'আজকে আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের ফল উৎসব পালিত হচ্ছে।  এখানে দেশীয় ফল দেখতে পাচ্ছি, যেগুলো সাংবাদিকরা প্রান্তিক মানুষদের কাছ থেকে সংগ্রহ করেছে বলে জেনেছি। এটা শুনে আমি অনেক খুশি হয়েছি। সাংবাদিকরা যে এদেশের সাধারণ মানুষের সাথে আছে এটা তার প্রমাণ। এ জন্য আমি প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।'


অনুষ্ঠান সভাপতির বক্তব্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, 'আজকের এই ফল উৎসবে আমরা সবাইকে পেয়ে আনন্দিত। আজকের অনুষ্ঠানের অতিথি, শিক্ষক, কর্মকর্তা সহসকলের ব্যস্ততার পরেও সবাইকে আমাদেরকে যে সময়টুকু দিয়েছেন তার জন্য সবাইকে ধন্যবাদ।'



অনুষ্ঠানে এ ছাড়াও বক্তব্য দেন ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. মো. হাবিবুল্লাহ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহ

আরও খবর