‘সর্বত্র সবার জন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী কলেজে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।
সোমবার (৮ মে ) রাজশাহী কলেজ শাখা ইউনিটের আয়োজনে রেড ক্রস ও রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা মহামতি জীন হেনরী ডুনান্টের ১৯৫ তম জন্মদিন উপলক্ষে এ দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষে এদিন বেলা ১১টায় কলা ভবনের সামনে থেকে র্যালি বের হয়ে কলেজের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে এসে শেষ হয় । পরে মহসিন ভবনের গ্যালারী রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক , উপাধ্যক্ষ প্রফেসর মোহা: ওলিউর রহমান, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর আব্দুলাহ আল মামুন, রেড ক্রিসেন্ট রাজশাহী কলেজ শাখার উপদষ্টা সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সালাম , ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মানিক হোসেন ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আল আমিন হক ।
১৭৪ দিন ২০ ঘন্টা ৪২ মিনিট আগে
২০৭ দিন ১১ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩৩৮ দিন ১০ ঘন্টা ৪১ মিনিট আগে
৩৪১ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে
৩৪৫ দিন ২২ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩৪৫ দিন ২৩ ঘন্টা ১০ মিনিট আগে
৩৪৫ দিন ২৩ ঘন্টা ১২ মিনিট আগে
৩৪৬ দিন ২২ ঘন্টা ৪৪ মিনিট আগে