মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমদ পিরোজপুরে শহীদ জিয়ার আগমন দিবস উপলক্ষে জেলা পরিষদের মতবিনিময় ও দোয়া সভা ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর

উনিশ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেল রাজশাহী কলেজ

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 02-06-2023 04:17:37 pm


জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ রাজশাহী বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানসহ ১৯টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাজশাহী কলেজ। থানা ও জেলা পর্যায়ে প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য বজায় রেখে এই গৌরব অর্জন করে রাজশাহী কলেজ। বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা আগামি ৫ ও ৬ জুন ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিবে।

বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ গ্রুপ হিসেবে কৃতিত্ব অর্জন রাজশাহী কলেজ রেঞ্জার,রোভার ও বিএনসিসি গ্রুপ। শেষ্ঠ রেঞ্জার শিক্ষক নির্বাচিত হয়েছেন সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোছা: রোজিনা আফরোজ, শেষ্ঠ রোভার শিক্ষক হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর ড. হাসনা আরা বেগম ও শেষ্ঠ বিএনসিসি শিক্ষক হয়েছেন রাষ্টবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন আখতার বানু । শেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত হয়েছেন প্রানিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর ড.রবিউল আলম।

শেষ্ঠ কলেজ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছে একাদশ শ্রেনীর শিক্ষার্থী মোসা: আফরা মেহজারীন । শেষ্ঠ রেঞ্জার শিক্ষার্থী ব্যবস্থাপনা বিভাগের সাবনাজ সুলতানা রুকু, শেষ্ঠ রোভার শিক্ষার্থী ইতিহাস বিভাগের মোস্তাকিম রহমান, শেষ্ঠ বিএনসিসি শিক্ষার্থী অর্থনীতি বিভাগের নুরান জাহান আখিঁ ।

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বাংলা কবিতা আবৃতি ও বিতর্ক (একক) ইভেন্টে প্রথম স্থান দখল করে গনিত বিভাগের সুমাইয়া আনোয়ার পূর্ণা , রবীন্দ্র সংগীতে প্রানিবিদ্যা বিভাগের চন্দ্রানী মন্ডল, লোক সংগীতে ইতিহাস বিভাগের সুরাইয়া নুর সুইটি ও নির্ধারিত বক্তব্য প্রাণিবিদ্যা বিভাগের সাদিকুন্নাহার শতাব্দী। এছাড়াও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিতর্ক (একক) সাওতুল উমাম ও তাৎক্ষণিক অভিনয় অনন্যা লাবনী হেয়া ।

এদিকে, একাডেমিক ফলাফলের পাশাপাশি বিভিন্ন শ্রেণিতে সাফল্য অর্জন করায় বিজয়ী প্রতিযোগি ও সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন কলেজের কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক। আগামি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় বেশকিছু ইভেন্টে সফল হবে বলেও আশা ব্যক্ত করেন কলেজ অধ্যক্ষ।

আরও খবর
ক্যাম্পাসেই উদ্যোক্তা হওয়ার হাতেখড়ি

৭৬ দিন ৩ ঘন্টা ১৩ মিনিট আগে




রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

২৪২ দিন ১৮ ঘন্টা ৫৯ মিনিট আগে