দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

"রাবিপ্রবি স্থাপন প্রকল্প পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব"

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প পরিদর্শন সংক্রান্ত মতবিনিময় সভা আজ ০৯ মে ২০২৫ খ্রিঃ তারিখে বিকাল ৩:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে।


উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) জনাব সৈয়দ মামুনুল আলম এবং সভাপতিত্ব করেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। মতবিনিময় সভায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের চলমান কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন  প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আবদুল গফুর।


প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) জনাব সৈয়দ মামুনুল আলম বলেন, ঢাকা থেকে দূরবর্তী অনগ্রসর এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর উন্নয়নে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়া কোনো বিকল্প নেই। রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়কে বিকশিত হতে হবে এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি চলমান প্রকল্পের কাজ আগামী ফেব্রুয়ারি ২০২৬ সালের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট সকলকে আবহাওয়া অনুযায়ী কর্মপরিকল্পনা গ্রহণ করে প্রকল্পের কাজ এগিয়ে নিতে আহবান জানান। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয় সর্বোচ্চ সহযোগিতা করবে এ আশাবাদ ব্যক্ত করেন।


সভাপতির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান তাঁর ভবিষ্যত কর্মপরিকল্পনার বিষয়ে বলেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি আধুনিক মানের রির্সাচ এন্ড ইনোভেশন হাব প্রতিষ্ঠা করা হবে- যেখানে দেশি-বিদেশি গবেষকরা রির্সাচ করতে আসবেন এবং এটি পুরো বাংলাদেশে একটি অদ্বিতীয় স্থাপনা হবে। বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ বিভ্রাট সমস্যার স্থায়ী সমাধানে আমরা অত্যাধুনিক সোলার প্যানেল স্থাপন করবো। তিনি আরো বলেন, আগামী ৩০ জুন ২০২৫ তারিখের মধ্যে শিক্ষার্থীদেরকে আমরা প্রিন্টেড কারিকুলাম প্রদান করবো। রাবিপ্রবি ক্যাম্পাসে আগামী সপ্তাহে ১৬- ১৮ মে ২০২৫ তারিখে তিন দিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স এবং বায়োসায়েন্স কার্নিভাল অনুষ্ঠিত হবে। 


মতবিনিময় সভা শেষে মাননীয় ভাইস-চ্যান্সেলর আগত প্রধান অতিথি ও প্রকল্প সংশ্লিষ্ট অংশীজনদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে চলমান প্রকল্পের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) জনাব সৈয়দ মামুনুল আলম নির্মাণাধীন প্রশাসনিক ভবন-১ এর একটি বেজমেন্ট ঢালাই কাজের উদ্বোধন করেন।


এছাড়াও মতবিনিময় সভায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ঢাকা) এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ আলী ইমাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (চট্টগ্রাম) এর নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ শাহজাহান আলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (রাঙ্গামাটি) এর নির্বাহী প্রকৌশলী জনাব বিজক চাকমা , শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (রাঙ্গামাটি) এর সহকারী প্রকৌশলী জনাব আলোজ্যোতি চাকমা, উপ-সহকারী প্রকৌশলী জনাব মোঃ মোস্তফা, Sheltech Consultations Pvt.Ltd এর ইঞ্জিনিয়ার মোঃ শফিউল্লাহ খান, ঠিকাদারী প্রতিষ্ঠান রাকিব এন্ড ব্রাদার্স এর প্রতিনিধি জনাব রাকিব আহমেদ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর , বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের দপ্তরপ্রধানগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর



"রাবিপ্রবি’তে Thalassemia Awareness & Screening Campaign অনুষ্ঠিত"

৩০২ দিন ২২ ঘন্টা ২ মিনিট আগে