গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

অধ্যক্ষের বিদায় সংবর্ধনা প্রদান করলেন তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি

সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল কে তার অবসরজনিত বিদায়ী স্মারক প্রদান করেন কলেজটির সাংবাদিক সমিতি।  


আজ বৃহস্পতিবার (২৭ শে ফেব্রুয়ারি) সকাল ১১ টায় এই বিদায় স্মারকটি প্রদান করা হয় কলেজের অধ্যক্ষকে। উক্ত বিদায়ী সংবর্ধনায় উপস্থিত ছিলেন  সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও  শিক্ষক, শিক্ষার্থীরা। 


এসময়  অধ্যক্ষ শিপ্রা রানী মন্ডল বলেন,আমি গত ৫ মাস ১৮ দিন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম। ২০১১ সালের মার্চ মাসে আমি সরকারি তিতুমীর কলেজে অধ্যাপক হিসাবে যোগদান করি। আমার দায়িত্ব গ্রহনের ৩২ বছরের শিক্ষকতা জীবনে ছোট-বড় সব কাজকেই আমি গুরুত্ব সহকারে দেখেছি।

আমি সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলাম এবং শেষ সময় পর্যন্ত তাদের সাথেই আছি। যদি সুযোগ আসে, তবে বাকি জীবনটুকুও শিক্ষার্থীদের জন্যই কাজ করে যেতে চাই। আমার সমস্ত শ্রম, মেধা ও আত্মত্যাগ সবই শিক্ষার্থীদের জন্য উৎসর্গিত। 

সেসময় শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন,  দেশকে ও নিজের আওতাধীন কাজকে ভালোবাসতে হবে। আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করলে সে কাজের সুফল নিশ্চয়ই আসবে। 


উল্লেখ্য গত বছর ২০২৪ সালের অগাস্ট মাসে কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। 

এর আগে ২০১৯ সালে  নিজ বিভাগ রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্বপ্রাপ্ত পালন করেন তিনি। 


আরও খবর






৩৭ দিনের ছুটিতে শুনশান তিতুমীর ক্যাম্পাস

৬২৭ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে