কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আদমদীঘির মাদক সম্রাট সেই হজরত গ্রেফতার

গ্রেফতারকৃত হজরত আলী খান।

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের মাদকের সম্রাট ডজন খানের মাদক মামলার আসামী হজরত আলী খান (৫৪) কে হেরোইনসহ ফের গ্রেফতার করেছে পুলিশ। গত রেববার (২৭ আগস্ট) সন্ধ্যায় সান্তাহার নতুনবাজার হাটখোলা তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হজরত আলী খান সান্তাহার নতুনবাজার হাটখোলার ছোলায়মান খানের ছেলে।

সান্তাহার ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী সরকার জানান, সান্তাহার পৌরসভার মাদকের সম্রাট বলে খ্যাত হজরত আলী খানকে মাদকদ্রব্যসহ বহু বার গ্রেফতার করে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার স্ত্রী ও পরিবারের প্রায় সকলেই মাদক ব্যবসার সাথে জড়িত। আদালত তাকে মাদক মামলায় সাজাও দিয়েছিলেন। সে আদালত থেকে জামিনে মুক্ত হওয়ার পর বাসায় এসে ফের মাদকদ্রব্য বেচাকেনা শুরু করে। এমন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন ফোর্স-সহ গত রোববার সন্ধ্যায় হজরত আলী খানের বাড়িতে অভিযান চালিয়ে তার টিনসেড বাড়ির শয়ন ঘর থেকে বিক্রি কালে ৫ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে। আজ সোমবার (২৮ আগস্ট) ফের মাদক মামলায় হজরত আলীকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলার সাজাসহ প্রায় ডজন খানেক মাদক মামলা চলমান রয়েছে।

Tag
আরও খবর






বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার

১৮ দিন ৫ ঘন্টা ৫৭ মিনিট আগে