কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আক্কেলপুরে আসল পুলিশের সহযোগী নকল পুলিশ আটক, অতঃপর গণধোলায়

জয়পুরহাটের আক্কেলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী সাদা পোষাকে একক অবস্থান নিয়ে সোর্সের গায়ে পুলিশ লিখা রিফলেকশন ভেস্ট ও পায়ে পুলিশের জুতা পরিহিত অবস্থায় অভিযান পরিচালনা করছিলেন। পরে জনতার হাতে আটক হয়ে উভয়েই গণধোলাইয়ের শিকার হয়েছেন। এ ঘটনায় রাতেই ইউনুস আলীকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনাটি বুধবার রাতে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের হালির মোড়ে ঘটেছে। প্রক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় আক্কেলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী সাদা পোষাকে পৌর সদরের আক্কেলপুর-জয়পুরহাট সড়কের কেচের মোড়ে একক অবস্থান নিয়ে সোর্সের গায়ে পুলিশ লিখা রিফলেকশন ভেস্ট ও পায়ে পুলিশের জুতা পরিহিত অবস্থায় সাথে নিয়ে রাস্তায় চলাচল করা যানবাহনে তল্লাশি পরিচালনা করছিলেন। এসময় আক্কেলপুর থেকে জয়পুরহাটের দিকে যাওয়া একটি মোটরসাইকেলকে থামার জন্য সংকেত দেয় তারা। কিন্তু মোটরসাইকেলটি তাদের সংকেত অমান্য করে চলে যায়। তখন সোর্স পারভেজ অন্য একটি মোটরসাইকেল আরোহীকে থামিয়ে ওই সংকেত অমান্যকারী মোটরসাইকেলটির পেছনে ধাওয়া করেন। কিছুদূর সামনে এগিয়ে হালির মোড়ে গিয়ে তারা থামেন ও বাকবিতন্ডায় জড়িয়ে পরেন। এসময় পারভেজের গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাকে আটকে রেখে পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে পুলিশ বলে দাবি করেন। স্থানীয়রা তার পরিচয় পত্র দেখতে চাইলে নিজেক আবার পুলিশের সোর্স বলে পরিচয় দেন। কিছুক্ষণ পর এসআই ইউনুস আলী তাকে উদ্ধার করতে এসে বলেন, সে আমাদের থানার লোক, তাকে ছেড়ে দেন। এ নিয়ে স্থানীয়দের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে তারা দুজনেই জনরোষে পড়ে গণধোলাইয়ের শিকার হন। পরে খবর পেয়ে থানা পুলিশ রাত নয়টায় তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের পোষাক পরিহিত ওই সোর্স পারভেজ হোসেন (৩৩) নওগাঁর বদলগাছী উপজেলার চকবেনী গ্রামের নজরুল ইসলামের ছেলে। এঘটনায় বুধবার রাতেই পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব আক্কেলপুর থানায় এসে উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলীকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেন। কানুপুর হালিরমোড় এলাকার হাসেম আলী জানান, ওই এসআই ও তার সোর্স পুলিশ পরিচয় দিয়ে রাস্তায় বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি পরিচালনা করছিল। এক মোটরসাইকেলকে ধাওয়া করে এখানে আসলে স্থানীয়রা সোর্সকে আটক করে, পরে এসআই এসে ওই সোর্সকে পুলিলশের লোক বলে দাবী করে। পরে তাদের উভয়কেই স্থানীয়রা গণধোলাই দিয়েছে। এভাবে আসল পুলিশের সাথে নকল পুলিশ থাকা খুবই দুঃখজনক। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাদের দু'জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাদের দুই জনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব বলেন, এঘটনায় এসআই ইউনুস আলীকে রাতেই প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে। আর সোর্স পরিচয়দানকারী ভুয়া পুলিশ পারভেরজের বিরুদ্ধে মামলা দায়ের হবে।
Tag
আরও খবর