হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ

আশাশুনিতে ১৫ আগষ্ট শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আশাশুনিতে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ অলোকেশ কুমার সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ঘশ, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান, আরডিও বিশ্বজিৎ ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর মাহবুবুর রহমান, উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহ, ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, আবু বক্কর সিদ্দিক, জাতীয় মৎস্যজীবি সমিতির কেন্দ্রীয় মহা সচিব রফিকুল ইসলাম মোল্যা, সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় শোক দিবস উপলক্ষে ১৩ আগষ্ট রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ১৫ আগষ্ট জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা, কবিতা পাঠ, হামদ-নাত ও সঙ্গীত পরিবেশনসহ বিভিন্ন প্রোগ্রামের সিদ্ধান্ত গৃহীত হয়

Tag
আরও খবর