কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আশাশুনিতে জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন অনুষ্ঠিত

আশাশুনিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন ২০২৩ (২য় রাউন্ড) অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জুন) উপজেলার ১১ ইউনিয়নে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ কার্যক্রম দেখতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কেন্দ্র পরিদর্শন করেন।
উপজেলার ১১ ইউনিয়নে ৩৩টি অস্থায়ী কেন্দ্রে এবং আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের একটি স্থায়ী কেন্দ্রে ক্যাম্প পরিচালনা করা হয়। কেন্দ্রগুলোর দায়িত্বে ছিলেন ৫৩০ জন স্বেচ্ছাসেবক ও ৩৩ জন ১ম সহকারী সুপার ভাইজার। কন্ট্রোল রুমের দায়িত্বে ছিলেন একজন মেডিকেল অফিসারের নেতৃত্বে ৫ সদস্যের টিম। প্রত্যেক ইউনিয়নে একটি করে মেডিকেল টিম দায়িত্ব পালন করেন। একজন মেডিকেল অফিসারের নেতৃত্বে ৩ জন স্বাস্থ্য কর্মী ও ৪০ জন পরিবার পরিকল্পনা কর্মীকে নিয়ে এটিম গঠিত। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা ছিল, ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ৩৩০০ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২৬০০০ শিশু। যার মধ্যে ৬০Ñ১১ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন এ+ খাওয়ানো সম্ভব হয়েছে। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু ২৬ হাজারের মধ্যে ২৫ হাজার ৮৯০ জনকে এর আওতায় আনা সম্ভব হয়েছে। বাদ পড়াদের সার্চিং কার্যক্রম শুরু হবে সোমবার (১৯ জুন) থেকে। বাদ পড়াদের ভিটামিন এ+ খাওয়ানোর ব্যবস্থা নেওয়া হবে।
ক্যাম্পেইন কার্যক্রম সফল করতে ও কার্যক্রম দেখতে সকাল থেকে বিভিন্ন ক্যাম্প/ কেন্দ্র পরিদর্শন করেন দায়িত্বরত কর্মকর্তাবৃন্দ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ্যাসিস্ট্যান্ড সেক্রেটারী মোঃ ইকবাল হোসেন, এ্যাসিস্ট্যান্ড সেক্রেটারী কামাল হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর মহাখালী ঢাকার প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর ইসলাম, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএফপিও ডাঃ মিজানুল হক, সিনিঃ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা (সিএস অফিস) পুলক চক্রবর্ত্তী, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ আব্দুর রহমান, জেলা স্যানেটারী ইন্সপেক্টর রথীন্দ্র নাথ দে বুধহাটা, কুল্যা ইউনিয়নসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

Tag
আরও খবর