কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আশাশুনি বুধহাটায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান বিষয়ক কর্মশালা

আশাশুনির বুধহাটা  ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান কার্যক্রম বিষয়ক কর্মশালা রবিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। বেসরকারি অগ্রগতি সংস্থার আয়োজনে উইনরক ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পর আওতায় বুধহাটা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অগ্রগতি সংস্থার পিও নুর হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহাবুব হক ডাবলু। স্বাগত বক্তব্য রাখেন অগ্রগতি সংস্থার প্রজেক্ট ম্যানেজার মুন্নিজাহান,অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন,প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক,সাংবাদিক সচ্চিদানন্দদে সদয়,সিপিবি লিডার আহসানউল্যা লেলিন প্রমুখ।এ সময় বক্তারা বলেন, সাতক্ষীরা জেলার বুধহাটা ইউনিয়ন উপকূলবর্তী হওয়ায় এখানে প্রতিনিয়ত দুর্যোগ ও নদী ভাঙন লেগে থাকে। প্রতিবছর দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানি ঘটে। তাই দুর্যোগের আগে সচেতন হলে এ থেকে ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হবে। তাই দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান কার্যক্রমের মাধ্যমে মানুষকে সচেতন করে নিরাপদে আনতে হবে। সেই সাথে কমিটির পক্ষ থেকে দুর্যোগ প্রতিরোধে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।

Tag
আরও খবর