কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আশাশুনিতেআইন-শৃঙ্খলা রক্ষায় দুর্নীতিমুক্ত পুলিশের অঙ্গীকার

আশাশুনির বুধহাটায় বিট পুলিশিং সমাবেশ




আশাশুনি উপজেলার বুধহাটায় আইন-শৃঙ্খলা রক্ষায় সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকাল ৫টা ৩০ মিনিটে বুধহাটা করিম সুপার মার্কেট চত্বরে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে এ সমাবেশে পুলিশের পক্ষ থেকে দুর্নীতিমুক্ত ও অপরাধ দমনের অঙ্গীকার করা হয়।


প্রধান অতিথি আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল অদুদ বলেন, “মুষ্টিমেয় কিছু উচ্চাভিলাষী কর্মকর্তার কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হলেও আমরা এখন পরিবর্তনের পথে আছি। মাদক ব্যবসায়ী ও জুয়াড়ীদের দমনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। জনগণের সহযোগিতা ও পুলিশের আন্তরিক প্রচেষ্টা মিলিয়ে এ অঞ্চলকে অপরাধমুক্ত করব।”


সভায় সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী আইসি তুষার কান্তি মাহাতো এবং সঞ্চালনা করেন ফারুক হোসেন লেলিন। বক্তব্য রাখেন নবাগত আইসি আঃ রহিম, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এডভোকেট শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, বিএনপি নেতা খোরশেদ আলম, জামায়াত নেতা ও ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরী, বিএনপির আঃ ওহাব, মঞ্জুরুল হুদা, রফিকুল ইসলাম বকুল, হাফেজ আছাফুর রহমান ও মাওলানা ইউসুফ প্রমুখ।

Tag
আরও খবর