কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বানিয়াচংয়ে ঐতিহাসিক মাকালকান্দি দিবস পালিত

বানিয়াচংয়ে ঐতিহাসিক মাকালকান্দি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকালে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ ও সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন এঁর নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্মৃতিসৌধে গিয়ে এক মিনিট নীরবতাসহ ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দলের আহবায়ক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, তাতী দলের আহবায়ক মওদুদ আহমদ, যুবদল যুগ্ম আহবায়ক ওলিউর রহমান ওলি ও জাসাস সদস্য সচিব সাইফুল খানসহ স্থানীয় নেতৃবৃন্দ। জানা যায়, ১৯৭১ সালের ১৮ আগস্ট সকাল ৯টায় মাকালকান্দি গ্রামে মনসা পূজারত অবস্থায় পাকিস্তানি হানাদার বাহিনী হামলা চালায়। এতে শতাধিক নারী-পুরুষ নিহত হন। অনেককে দাঁড় করিয়ে ব্রাশফায়ার করে হত্যা করা হয়। বাদ যায়নি দুধের শিশু ও। এরপর লোটপাট চলে স্বর্ণ,রুপা, গরু, মহিষ, ধান ও অন্যান্য আসবাবপত্র। এরপর থেকে প্রতি বছর ১৮ আগস্ট যথাযোগ্য মর্যাদায় প্রশাসন এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে দিবসটি পালন করা হয়। ২০০৮ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরে আলম সিদ্দিকীর উদ্যোগে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। পরে সংস্কার করে বৃহৎ আকারে স্মৃতিসৌধ করা হয়।
Tag
আরও খবর

বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ

৯ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে