কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ফসলী জমিতে পুকুর খননের অপরাধে মামলা দেওয়ার নির্দেশ দিলেন ডিসি

মত বিনিময় সভায় বক্তব্য রাখছেন নব যোগদানকৃত জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা

নাটোর জেলায় আর কোন ফসলী জমিতে পুকুর খনন করা যাবে না। এ ব্যাপারে জেলা প্রশাসন যথাযথ আইনগত উদ্যোগ গ্রহণ করবে। 


মঙ্গলবার বিকেলে বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন স্তরের বিশিষ্টজনদের সাথে মত বিনিময় কালে নব যোগদানকৃত জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা এ কথা ব্যক্ত করেন। 


এছাড়াও পুকুর খননের সাথে জড়িতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করার জন্য তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নির্দেশ দেন। 


উপজেলা নির্বাহী অফিসার মোছা. মারিয়াম খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় নব যোগদানকৃত জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। 


এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দিন মিঠু, থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি ও সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য সুধীজন।

আরও খবর
বড়াইগ্রামে আ’লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

১২২৭ দিন ১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে








নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

১২৭৭ দিন ১৪ ঘন্টা ৪ মিনিট আগে