লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ চাঁদা না পেয়ে গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-লুটপাট, মূল হোতা গ্রেপ্তার পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির ৫ দিনের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে অ্যাডভান্স কম্পোজিট করখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মাস্টারবাড়ীতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিল্প পুলিশ ও ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। তারা কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবার বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

কারখানার শ্রমিকেরা আজকের পত্রিকাকে জানান, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর গ্রামে অ্যাডভান্স কম্পোজিট কারখানায় প্রায় ১ হাজার ৭০০ শ্রমিক কাজ করেন। গত এপ্রিল মাসের বেতন না দেওয়ায় শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ দেখা দেয়। পরে কারখানা কর্তৃপক্ষ ২৭ মে শ্রমিকদের সঙ্গে আলোচনার করে ২৯ মে বেতন পরিশোধ করার সিদ্ধান্ত দেন এবং ২৮ মে সাধারণ ছুটি ঘোষণা করেন।


২৯ মে সোমবার শ্রমিকেরা কর্মস্থলে যোগদান করার জন্য গেটের সামনে আসেন। এ সময় কারখানা কর্তৃপক্ষ আবার ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে নোটিশ টানিয়ে দেয়।


আজ মঙ্গলবার সকালে আবার তাঁরা কাজে যোগ দিতে কারখানার গেটে আসেন। এর আগে তালাবদ্ধ গেটে ৩১ মে পর্যন্ত ছুটির নোটিশ টানানো হয়। এতে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। 


খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ, শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী সাইদুর রহমান ও ভালুকা মডেল থানার কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। 

তাঁরা কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে আগামী বৃহস্পতিবার শ্রমিকদের বেতন পরিশোধ করার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। 

 

কারখানার ব্যবস্থাপক (অ্যাডমিন) মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ আজকের পত্রিকাকে বলেন, ব্যাংকিং সমস্যার কারণে এপ্রিল মাসের বেতন দেওয়া সম্ভব হয়নি। আগামী (১ জুন) বৃহস্পতিবার শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।


শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আজ (মঙ্গলবার) শ্রমিকদের এপ্রিল মাসের বেতন দেওয়ার কথা ছিল। গত রাতেই কারখানা কর্তৃপক্ষ দুই দিনের সময় চেয়ে মিল গেটে নোটিশ টানিয়ে দেন। 


তিনি আরও বলেন, ‘এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবার বেতন পরিশোধ করার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।#

Tag
আরও খবর