গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

ভালুকায় জলাশয় রক্ষার্থে মানববন্ধন


ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ১১ নং রাজেৈ ইউনিয়নে এস এম এগ্রো এন্ড ফিসারিজ কর্তৃক জোরপূর্বক মাছ চাষের পরিকল্পনা করায় মংলাদারই বিলের উন্মুক্ত জলাশয়ে মাছ চাষ ও কৃষি জমি রক্ষার প্রতিবাদে এলাকার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 


মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজৈ ইউনিয়ন পরিষদের সামনে রাজৈ গ্রামবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা, ইউপি সদস্য জামাল উদ্দিন ইউপি সদস্য সাজেদা খাতুনসহ নেতৃবৃন্দ। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর কাছে স্মারক লিপি প্রদান করা হয়। 


স্থানীয় জনসাধারনের দাবী, আমরা হাজার হাজার অসহায় মানুষ মাছ ধরে বাজারে বিক্রি করে জীবন চালাই সেই টুকু আমাদের থেকে জবর দখল করে নিয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।  


রাজৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা বলেন, মংলাদাইর বিলে প্রায় ৬৫ একর সরকারি জলাশয় রয়েছে। এই জলাশয়ের পানি দিয়ে প্রতিবছরের বোরো আমন মৌসুমে প্রায় দুই শতাধিক একর জমির সেচ কার্য চালানো হয়। এই বিলের পানি নিষ্কাশনের জন্য পাঁচ কোটি টাকার প্রকল্প চলমান। এই মংলাদাইর বিল হয়ে আশপাশের ১০ টি বিলের পানি খিরু নদীতে গিয়ে পড়ে।

Tag
আরও খবর