কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ভালুকায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

ময়মনসিংহের ভালুকায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। রবিবার (২৬ মার্চ) সকালে সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনীর পর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আওয়ামী লীগ, বিএনপিসহ নানা শ্রেণী পেশার মানুষ।


পরে ভালুকা সরকারী কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তলন ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বেলুন ও পায়রা উড়িয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। এ সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সহকারী কমিশনার ভূমি সুমাইয়া খাতুন, জেলা আওয়ামী লীগ সাবেক সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ, ভালুকা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান তুহিন, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ পিপিএম, ভালুকা জোনের ট্রাফিক ইন্সপেক্টর সোহেল রহমান, ভালুকা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সৃজন সরকার প্রমুখ। দুপুরে সরকারী হাসপাতাল, শিশুসদন ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন ও বিভিন্ন মসজিদ-মন্দিরে প্রার্থনা করা হয়।


আরও খবর