কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ভাঙ্গায় ব্রীজের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার

যুবকের লাশ উদ্ধার


ভাঙ্গা উপজেলায় যুবকের লাশ উদ্ধার। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৮ টায়  ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা দক্ষিণ পাড় বাস স্ট্যান্ডের কুমার নদের উপর জোড়া সেতুর নিচে। নিহত ছাত্র পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার পাঁচ কাইচাইল গ্রামের স্বপন বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস(২০)। 


নিহত সৌরভ নগরকান্দা কলেজের ডিগ্রির প্রথম বর্ষের ছাত্র ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানার পুলিশ। এদিকে সৌরভের চাচা অমল বিশ্বাস জানান, সৌরভ গতকাল বৃহস্পতিবার সকালে একটা কাজের জন্য ঢাকায় গিয়েছিল। ঢাকা থেকে সন্ধায় বাসে বাড়ির দিকে রওনা হন। ভাঙ্গা বাস স্ট্যান্ডে নামার পরে মোবাইলে কথা তার সঙ্গে। এরপরে ওর মোবাইল ফোন বন্ধ থাকায় আর কথা হয়নি। পরে অনেক রাত হলে বাড়ির না ফিরলে আমাদের সন্দেহ হয়।  আমরা ভাঙ্গা এসে অনেক খোঁজাখুঁজি করে রাতেই থানায় শরণাপন্ন হই। 

আজ (৮ ডিসেম্বর)সকালে ভাঙ্গা বাসস্ট্যান্ড ব্রিজের নিচে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে আমার ভাতিজার লাশ শনাক্ত করি।  আমার ভাতিজাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তার মাথায় ও পায়ে কোপের দাগ রয়েছে। খুনিরা ব্রিজের নিচে নিয়ে খুন করে পালিয়ে যায়। এদিকে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম জানান,   বিষয়টি এখনই বলা যাচ্ছেনা হত্যা নাকি আত্মহত্যা। তবে বিষয়টি জানতে আরো অনুসন্ধান চালিয়ে জানাযাবে আসল রহস্য।

আরও খবর




মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত সাইমুন আর নেই

৫৯৮ দিন ১৮ ঘন্টা ৪৫ মিনিট আগে