কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মাতামুহুরি নদীর ব্রীজ পয়েন্টে বসেছিলো হাজারো নারী-পুরুষের মিলনমেলা

 “যেতে নাহি দিবো হায়, তবু চলে যেতে হয়, তবুও চলে যায়”। হাসি-আনন্দ ও বেদনার মধ্য দিয়ে শেষ হয়েছে সমাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব। রবিবার (১৩ অক্টোবর) বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দূর্গা পুজা।প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরি নদীর ব্রীজ পয়েন্টে বসেছিলো মিলনমেলা। সনাতনী সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ অশ্রুজলে বিদায় জানাই দূর্গা দেবীকে। প্রতিমা বিসর্জনকে ঘিরে ব্রীজ পয়েন্টে বসেছিলো মেলা। ব্যবসায়ীরা নানা রকমের জিনিসের পসারা সাজিয়ে বসেছিলো।খোঁজ নিয়ে জানা গেছে, চকরিয়ায় ৪৭ টি মন্ডপে প্রতিমা পুজা অনুষ্ঠিত হয়েছে। এসব মন্ডপের কিছু কিছু প্রতিমা স্থানীয় পুকুরে, আর কিছু প্রতিমা মাতামুহুরি নদীতে বিসজন হয়েছে। তন্মধ্যে মাতামুহুরি নদীর ব্রীজ পয়েন্টে চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির দূর্গা প্রতিমাটা বিসর্জন দেয়া হয়েছে। এসময় স্থানীয় হাজারো নারী-পুরুষ উপস্থিত হয়ে অশ্রুজলে মা’কে বিদায় দিয়েছে।এদিকে, প্রতিমা বিসর্জনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবসা গ্রহণ করেছিলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চিরিংগা হিন্দু পাড়া থেকে মাতামুহুরি নদীর ব্রীজ পয়েন্ট পর্যন্ত এলাকা কঠোর নিরাপত্তার চাদরে ডেকে রেখেছিলো আইনশৃঙ্খলা বাহিনী।পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্য্যাব-১৫, আনসার বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে ছিলো।

চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি দূর্গা পুজা উদযাপন পরিষদের সভাপতি ডা.অসীম কান্তি দে ও সাধারণ সম্পাদক রিপন বসাক জানান, গত ৩ মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছি মায়ের পুজা করার জন্য। রবিবার বিকালে বিসজনের মধ্য দিয়ে মাকে বিদায় জানিয়েছি।

এই বিসজন ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে বিসজন অনুষ্ঠান শেষ হয়েছে। বিসজন অনুষ্ঠান দেখতে মাতামুহুরি নদীর ব্রীজ পয়েন্টে জড়ো হয়েছিলো হাজারো নারী-পুরুষ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুরুল কাদের ভুঁইয়া বলেন, গত পাঁচদিন পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে ছিলো। এই পাঁচ দিনে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শেষ দিন অর্থাৎ বিসর্জন অনুষ্ঠান শেষ হয় সেজন্য সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছিলাম। যার কারণে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই, সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ হয়েছে দূর্গোৎসব।


Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৭০৭ দিন ১৬ ঘন্টা ১১ মিনিট আগে